বন্যার্তদের পাশে মেয়র, জীবন ও নিরাপত্তাই প্রধান অগ্রাধিকার

প্রাইম বার্তা অনলাইন
১২ জুলাই ২০২৬ ১০:০৭ পিএম
বন্যার্তদের পাশে মেয়র, জীবন ও নিরাপত্তাই প্রধান অগ্রাধিকার

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত চট্টগ্রাম নগরীতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল রোববার (১২ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশন ও সিটি রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় মেয়র জানান, বর্তমান পরিস্থিতিতে মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে বড় অগ্রাধিকার।

নগরের সিএন্ডবি, টেকবাজার, কাপ্তাই রাস্তার মাথা ও মোহরা এলাকায় ত্রাণসামগ্রী বিতরণকালে স্থানীয়দের সঙ্গে কথা বলেন চসিক মেয়র। তিনি বলেন, অস্বাভাবিক বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে এবং দ্রুত সড়ক-অবকাঠামো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

মেয়র আরও জানান, বৃষ্টি শুরু হলেই সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেড, ফায়ার সার্ভিস, ওয়াসা, সিডিএ ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠে নামা হয়েছে। পানি নিষ্কাশনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...