চট্টগ্রামে বিক্রির লোভে তিন দিন জালে বন্দি অজগর উদ্ধার
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিক্রির উদ্দেশ্যে একটি অজগর সাপ তিন দিন ধরে জালে আটকে রাখার অভিযোগ উঠেছে। খবর পেয়ে গত রোববার ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের কেরানী বাজার এলাকা থেকে ওই অজগরটি উদ্ধার করতে সক্ষম হন।
রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন জানান, স্থানীয় এক যুবক গত বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে তলিয়ে যাওয়া বিলে বসানো জালে সাপটি আটকা পড়ে। পরে তিনি সাপটি লুকিয়ে রাখেন এবং বিক্রির জন্য প্রায় সাড়ে চার ফুট দৈর্ঘ্যের এই অজগরটি তিন দিন জালেই বন্দি রাখেন। উদ্ধার অভিযানে গিয়ে রেসকিউ টিমকে প্রথমে বাধা দেন ওই যুবক। তিনি সাপটির বিনিময়ে টাকা দাবি করলেও, আইনগত ব্যবস্থা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপের গুরুত্ব তুলে ধরে তাকে বোঝানো হয়। পরে তিনি স্বেচ্ছায় সাপটি রেসকিউ টিমের কাছে হস্তান্তর করেন।
দীর্ঘক্ষণ একই অবস্থানে আটকে থাকায় অজগরটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং এটি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। আমীর হোসাইন শাওন জানান, সাপটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হয়ে উঠলে এটিকে উপযুক্ত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
সম্পর্কিত খবর
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ও সমবেদনা
মাটিকাটায় কোমরসমান পানি, বাজার পার হতে ৮০ টাকা ভাড়া
চালককে অজ্ঞান করে হত্যা: চক্রের আরও এক সদস্য গ্রেফতার
ট্র্যাকিং এড়াতে মোবাইল ভেঙে যন্ত্রাংশ বিক্রি, আটক ৩
সেন্টমার্টিনে বন্যার্তদের পাশে নৌবাহিনী, ২৩০ জনকে বিনামূল্যে চিকিৎসা
জনসংখ্যা লভ্যাংশ কাজে লাগাতে এমপিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ

আরও পড়ুন

চট্টগ্রামে বিক্রির লোভে তিন দিন জালে বন্দি অজগর উদ্ধার
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিক্রির উদ্দেশ্যে একটি অজগর সাপ তিন দিন ধরে জালে আটকে রাখার অভিযোগ উঠেছে। খবর পেয়ে গত রোববার ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের কেরানী বাজার এলাকা থেকে ওই অজগরটি উদ্ধার করতে সক্ষম হন।
রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন জানান, স্থানীয় এক যুবক গত বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে তলিয়ে যাওয়া বিলে বসানো জালে সাপটি আটকা পড়ে। পরে তিনি সাপটি লুকিয়ে রাখেন এবং বিক্রির জন্য প্রায় সাড়ে চার ফুট দৈর্ঘ্যের এই অজগরটি তিন দিন জালেই বন্দি রাখেন। উদ্ধার অভিযানে গিয়ে রেসকিউ টিমকে প্রথমে বাধা দেন ওই যুবক। তিনি সাপটির বিনিময়ে টাকা দাবি করলেও, আইনগত ব্যবস্থা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপের গুরুত্ব তুলে ধরে তাকে বোঝানো হয়। পরে তিনি স্বেচ্ছায় সাপটি রেসকিউ টিমের কাছে হস্তান্তর করেন।
দীর্ঘক্ষণ একই অবস্থানে আটকে থাকায় অজগরটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং এটি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। আমীর হোসাইন শাওন জানান, সাপটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হয়ে উঠলে এটিকে উপযুক্ত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
সম্পর্কিত খবর
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ও…
মাটিকাটায় কোমরসমান পানি, বাজার পার হতে ৮০ টাকা…
চালককে অজ্ঞান করে হত্যা: চক্রের আরও এক সদস্য…
ট্র্যাকিং এড়াতে মোবাইল ভেঙে যন্ত্রাংশ বিক্রি, আটক ৩
সেন্টমার্টিনে বন্যার্তদের পাশে নৌবাহিনী, ২৩০ জনকে বিনামূল্যে চিকিৎসা
জনসংখ্যা লভ্যাংশ কাজে লাগাতে এমপিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর…