মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ কবজি কাটা গ্রুপের সদস্য গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কুখ্যাত কিশোর গ্যাং ‘কবজি কাটা গ্রুপ’-এর এক সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শহিদুল ইসলাম আপন।
শনিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে শেখেরটেক এলাকায় সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। এসময় ২৮ বছর বয়সী আপনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি চালিয়ে একটি চাপাতি এবং একটি সুইচ-গিয়ার উদ্ধার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী রোববার (১২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আপনের বিরুদ্ধে আদাবর থানায় একটি মামলা রয়েছে এবং তাকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ও সমবেদনা
মাটিকাটায় কোমরসমান পানি, বাজার পার হতে ৮০ টাকা ভাড়া
চালককে অজ্ঞান করে হত্যা: চক্রের আরও এক সদস্য গ্রেফতার
ট্র্যাকিং এড়াতে মোবাইল ভেঙে যন্ত্রাংশ বিক্রি, আটক ৩
সেন্টমার্টিনে বন্যার্তদের পাশে নৌবাহিনী, ২৩০ জনকে বিনামূল্যে চিকিৎসা
জনসংখ্যা লভ্যাংশ কাজে লাগাতে এমপিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ

আরও পড়ুন

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ কবজি কাটা গ্রুপের সদস্য গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কুখ্যাত কিশোর গ্যাং ‘কবজি কাটা গ্রুপ’-এর এক সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শহিদুল ইসলাম আপন।
শনিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে শেখেরটেক এলাকায় সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। এসময় ২৮ বছর বয়সী আপনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি চালিয়ে একটি চাপাতি এবং একটি সুইচ-গিয়ার উদ্ধার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী রোববার (১২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আপনের বিরুদ্ধে আদাবর থানায় একটি মামলা রয়েছে এবং তাকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ও…
মাটিকাটায় কোমরসমান পানি, বাজার পার হতে ৮০ টাকা…
চালককে অজ্ঞান করে হত্যা: চক্রের আরও এক সদস্য…
ট্র্যাকিং এড়াতে মোবাইল ভেঙে যন্ত্রাংশ বিক্রি, আটক ৩
সেন্টমার্টিনে বন্যার্তদের পাশে নৌবাহিনী, ২৩০ জনকে বিনামূল্যে চিকিৎসা
জনসংখ্যা লভ্যাংশ কাজে লাগাতে এমপিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর…