ঢাকায় এক দিনেই মাসের অর্ধেক বৃষ্টি, রেকর্ড ১৭৫ মিলিমিটার
রাজধানীর আকাশ থেকে এক দিনে এত বৃষ্টি এ মৌসুমে আর হয়নি। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ একদিনের বৃষ্টির রেকর্ড। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত হয়।
জানা গেছে, ঢাকায় সাধারণত পুরো জুলাই মাসে গড়ে প্রায় ৩৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সেই হিসেবে মাত্র এক দিনেই রাজধানীতে পুরো মাসের প্রায় অর্ধেক বৃষ্টির পানি ঝরে গেল। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, এপ্রিল-মে মাসে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও জুন-জুলাই মাসে রাজধানীর সব এলাকায় সমান বৃষ্টি হওয়া স্বাভাবিক।
ভারী বৃষ্টির পেছনে কারণ হিসেবে সক্রিয় মৌসুমি বায়ু ও পশ্চিমা লঘুচাপের সম্মিলিত প্রভাবকে দায়ী করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে ঢাকার পাশাপাশি ফরিদপুর, মাদারীপুরসহ মধ্যাঞ্চলে এবং চট্টগ্রাম অঞ্চলেও প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ও সমবেদনা
মাটিকাটায় কোমরসমান পানি, বাজার পার হতে ৮০ টাকা ভাড়া
চালককে অজ্ঞান করে হত্যা: চক্রের আরও এক সদস্য গ্রেফতার
ট্র্যাকিং এড়াতে মোবাইল ভেঙে যন্ত্রাংশ বিক্রি, আটক ৩
সেন্টমার্টিনে বন্যার্তদের পাশে নৌবাহিনী, ২৩০ জনকে বিনামূল্যে চিকিৎসা
জনসংখ্যা লভ্যাংশ কাজে লাগাতে এমপিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ

আরও পড়ুন

ঢাকায় এক দিনেই মাসের অর্ধেক বৃষ্টি, রেকর্ড ১৭৫ মিলিমিটার
রাজধানীর আকাশ থেকে এক দিনে এত বৃষ্টি এ মৌসুমে আর হয়নি। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ একদিনের বৃষ্টির রেকর্ড। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত হয়।
জানা গেছে, ঢাকায় সাধারণত পুরো জুলাই মাসে গড়ে প্রায় ৩৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সেই হিসেবে মাত্র এক দিনেই রাজধানীতে পুরো মাসের প্রায় অর্ধেক বৃষ্টির পানি ঝরে গেল। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, এপ্রিল-মে মাসে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও জুন-জুলাই মাসে রাজধানীর সব এলাকায় সমান বৃষ্টি হওয়া স্বাভাবিক।
ভারী বৃষ্টির পেছনে কারণ হিসেবে সক্রিয় মৌসুমি বায়ু ও পশ্চিমা লঘুচাপের সম্মিলিত প্রভাবকে দায়ী করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে ঢাকার পাশাপাশি ফরিদপুর, মাদারীপুরসহ মধ্যাঞ্চলে এবং চট্টগ্রাম অঞ্চলেও প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ও…
মাটিকাটায় কোমরসমান পানি, বাজার পার হতে ৮০ টাকা…
চালককে অজ্ঞান করে হত্যা: চক্রের আরও এক সদস্য…
ট্র্যাকিং এড়াতে মোবাইল ভেঙে যন্ত্রাংশ বিক্রি, আটক ৩
সেন্টমার্টিনে বন্যার্তদের পাশে নৌবাহিনী, ২৩০ জনকে বিনামূল্যে চিকিৎসা
জনসংখ্যা লভ্যাংশ কাজে লাগাতে এমপিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর…