যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩৭
রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২০ জনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি স্টিলের চাপাতি ও একটি স্টিলের চাকু উদ্ধার করেছে পুলিশ। এই থানায় গ্রেফতাররা হলেন: উজ্জ্বল শেখ, মো. ওসমান আলী, মো. সোহান হাওলাদার, মো. রিফাত, মো. তাহসীন ইসলাম ওরফে সুলতান ওরফে মুয়ান্না, মো. মঞ্জুরুল আলম শিমুল, মো. তানভির, মারুফ আহম্দে অন্তর, মো. সোহাগ, মো. জুয়েল, মো. আরিফুল ইসলাম, মো. অকিন, মারুফ, মো. অন্তর, মো. রহিদুল ইসলাম, মো. রাব্বি, মো. ইবনে আদম, মো. আলাল শেখ, মো. নুর আলিফ ও আবু সালেহ মো. মুছা ওরফে সাগর।
অপরদিকে, একই সময়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে। তারা হলেন: এস এম মিরাদুজ্জামান ওরফে জামান চৌধুরী, মো. সোহাগ মিয়া, মো. ইয়াসিন, মো. রকিবুল ইসলাম, মো. শাওন, নিলয় মল্লিক, রাকিবুল ইসলাম, মো. মনির হোসেন, মো. শাহিন আলম, মো. আল আমিন, মো. রাকিব হোসেন, মেহেদী হাসান মোর্শেদ, আল-আমিন হাওলাদার, সুজন মিয়া, মো. জুবায়েদ মিয়া, শরিফ আহাম্মেদ ও মেজবা উদ্দিন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

