পাহাড়ি ঢলে চট্টগ্রাম তলিয়ে: সাত লাখের বেশি মানুষ পানিবন্দি

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ৬:৪১ পিএম
পাহাড়ি ঢলে চট্টগ্রাম তলিয়ে: সাত লাখের বেশি মানুষ পানিবন্দি

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে এক হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এই বন্যা ও পাহাড়ধসের ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেলা প্রশাসন। মহানগর এলাকার দুইজনসহ বাঁশখালী, সীতাকুণ্ড, আনোয়ারা, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী ও সাতকানিয়ায় পানিতে ডুবে ও দুর্ঘটনায় এই প্রাণহানি ঘটে। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, বন্যাকবলিত এলাকায় আটকা পড়েছেন অন্তত সাড়ে ৭ লাখ মানুষ।

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলাগুলোর পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সাঙ্গু, ডলু ও শঙ্খ নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের তলিয়ে গেছে। বাঁশখালীতে শতাধিক মাটির ঘর ধসে পড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় লোকালয়ে প্রবেশ করেছে বন্যার পানি। ফলে কোথাও কোমর পানি, আবার কোথাও গলা সমান পানি। ঘরের চাল পর্যন্ত পানি উঠে যাওয়ায় অনেককে আশ্রয়কেন্দ্র ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। আবার অনেকে বাড়ি ছেড়ে যেতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন।

বন্যাকবলিত মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। নলকূপ ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। রান্না করা সম্ভব না হওয়ায় অনেকে শুকনো খাবার খেয়ে দিন পার করছেন। বৈলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মু. সাকিবুল হাসান জানান, পানি এত দ্রুত বেড়েছে যে কিছুই সরিয়ে নিতে পারেননি। সন্তানদের নিয়ে নিরাপদ আশ্রয়ে থাকলেও ঘরে এখনো পানি রয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে তারা দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের সহায়তা কামনা করেছেন। এছাড়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে পানি ওঠায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...