মোহাম্মদপুরের বাসায় ৮ হাজার ইয়াবা, গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ৪:৫৫ পিএম
মোহাম্মদপুরের বাসায় ৮ হাজার ইয়াবা, গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বাসায় মজুত রাখা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২। এ সময় ওই ঘটনার সাথে জড়িত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের বসিলা টাউন এলাকায় একটি বাসায় অভিযান চালানো হলে ৮ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকার বাইরে থেকে হেরোইন, গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান এবং তাদের অন্যান্য সহযোগীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...