শাহবাগের পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগ থানার অন্তর্গত বাংলামোটর এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, সকাল পৌনে ১১টার দিকে ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পাওয়ার পর সাইফুল ইসলামের পরিত্যক্ত ওই বাড়িতে যান তারা। সেখানে একটি গাছের সঙ্গে ওই যুবককে (আনুমানিক ২৮) ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে লাশটি উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই যুবকটি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্ত করতে সিআইডি ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
সম্পর্কিত খবর
মোহাম্মদপুরের বাসায় ৮ হাজার ইয়াবা, গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী
বঙ্গবন্ধু বিচ্ছেদ চাননি: ২৫ মার্চে ঘোষণা না দেওয়ার কারণ জানালেন…
ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক হওয়ার আহ্বান
বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করছে সশস্ত্র বাহিনী ও প্রশাসন
ইতিহাসের সাক্ষী ঢাকা মেডিকেল, মানুষের ভরসার ঠিকানা: প্রধানমন্ত্রী
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: গ্রেফতার ৪৭১

আরও পড়ুন

শাহবাগের পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগ থানার অন্তর্গত বাংলামোটর এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, সকাল পৌনে ১১টার দিকে ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পাওয়ার পর সাইফুল ইসলামের পরিত্যক্ত ওই বাড়িতে যান তারা। সেখানে একটি গাছের সঙ্গে ওই যুবককে (আনুমানিক ২৮) ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে লাশটি উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই যুবকটি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্ত করতে সিআইডি ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
সম্পর্কিত খবর
মোহাম্মদপুরের বাসায় ৮ হাজার ইয়াবা, গ্রেফতার দুই মাদক…
বঙ্গবন্ধু বিচ্ছেদ চাননি: ২৫ মার্চে ঘোষণা না দেওয়ার…
ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক হওয়ার আহ্বান
বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করছে সশস্ত্র বাহিনী ও…