দেশের ১৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস: ৬০ কিমি বেগে বৃষ্টির সম্ভাবনা

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ৭:৫৮ এএম
দেশের ১৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস: ৬০ কিমি বেগে বৃষ্টির সম্ভাবনা

আগামীকাল শনিবার (১১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝড়ের সাথে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে এই দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, উল্লেখিত এলাকাগুলোতে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ জন্য সংশ্লিষ্ট সব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...