চট্টগ্রামে ১১ মোবাইলসহ গ্রেফতার ‘বাদশা’, স্বীকার করেছে ছিনতাইয়ের দায়
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসা একটি চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ওরফে বাদশার কাছ থেকে ১১টি স্মার্টফোন এবং একটি ছোরা উদ্ধার পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে পটিয়া থেকে তাকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ এবং পরদিন শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
৩৬ বছর বয়সী সাইফুল পটিয়ার কোলাগাঁও এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ইতিমধ্যে অস্ত্র, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা রুজু হয়েছে বলে জানা গেছে। গত ৬ জুলাই কোতোয়ালী এলাকায় একটি বাসে যাত্রীবেশে উঠে ছোরার মুখে জিম্মি করে এক যাত্রীর ফোন ছিনিয়েছিল সে ও তার দল। ওই ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য হওয়ার কথা স্বীকার করেছে। নিউ মার্কেট ও স্টেশন রোড এলাকায় বাসের যাত্রী এবং পথচারীদের টার্গেট করে তারা এই অপরাধ চালিয়ে আসছিল। তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
পুলিশের নামে ভুয়া তথ্য ছড়াচ্ছে আন্তঃদেশীয় চক্র, শনাক্ত একাধিক
চট্টগ্রামে বন্যার্ত ৪ লাখ মানুষ, ৭ উপজেলায় উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী
মিরপুরে জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক
চট্টগ্রামের বন্যায় সহস্রাধিক ঘের-পুকুর ডুবি, শত কোটি টাকার ক্ষতির আশঙ্কা
বন্যাকবলিত এলাকার উদ্ধার তৎপরতা বাড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর
শেরেবাংলা নগর ও মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৪

আরও পড়ুন

চট্টগ্রামে ১১ মোবাইলসহ গ্রেফতার ‘বাদশা’, স্বীকার করেছে ছিনতাইয়ের দায়
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসা একটি চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ওরফে বাদশার কাছ থেকে ১১টি স্মার্টফোন এবং একটি ছোরা উদ্ধার পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে পটিয়া থেকে তাকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ এবং পরদিন শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
৩৬ বছর বয়সী সাইফুল পটিয়ার কোলাগাঁও এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ইতিমধ্যে অস্ত্র, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা রুজু হয়েছে বলে জানা গেছে। গত ৬ জুলাই কোতোয়ালী এলাকায় একটি বাসে যাত্রীবেশে উঠে ছোরার মুখে জিম্মি করে এক যাত্রীর ফোন ছিনিয়েছিল সে ও তার দল। ওই ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য হওয়ার কথা স্বীকার করেছে। নিউ মার্কেট ও স্টেশন রোড এলাকায় বাসের যাত্রী এবং পথচারীদের টার্গেট করে তারা এই অপরাধ চালিয়ে আসছিল। তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
পুলিশের নামে ভুয়া তথ্য ছড়াচ্ছে আন্তঃদেশীয় চক্র, শনাক্ত…
চট্টগ্রামে বন্যার্ত ৪ লাখ মানুষ, ৭ উপজেলায় উদ্ধার…
মিরপুরে জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন ডিএনসিসি…
চট্টগ্রামের বন্যায় সহস্রাধিক ঘের-পুকুর ডুবি, শত কোটি টাকার…
বন্যাকবলিত এলাকার উদ্ধার তৎপরতা বাড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর
শেরেবাংলা নগর ও মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার…