পুলিশের নামে ভুয়া তথ্য ছড়াচ্ছে আন্তঃদেশীয় চক্র, শনাক্ত একাধিক
বাংলাদেশ পুলিশের বেশ কিছু কর্মকর্তার নাম, পদ এবং ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রটি পুলিশের পরিচয় ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। শুক্রবার (১০ জুলাই) রাতে পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চাকরিচ্যুত ও পলাতক পুলিশ সদস্যসহ বিগত আওয়ামী লীগ সরকারের অনুগত কিছু ব্যক্তি এই অপতৎপরতার সাথে জড়িত। চট্টগ্রাম থেকে পরিচালিত এই চক্রটি দেশের বাইরে থেকেও সক্রিয়। ভুয়া আইডি এবং অনলাইন পোর্টাল ব্যবহার করে তারা চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত।
অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একটি বিশেষায়িত সাইবার টিম নিবিড়ভাবে কাজ করছে। এখন পর্যন্ত একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে খুব দ্রুতই এই সংঘবদ্ধ চক্রের সকল সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

পুলিশের নামে ভুয়া তথ্য ছড়াচ্ছে আন্তঃদেশীয় চক্র, শনাক্ত একাধিক
বাংলাদেশ পুলিশের বেশ কিছু কর্মকর্তার নাম, পদ এবং ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রটি পুলিশের পরিচয় ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। শুক্রবার (১০ জুলাই) রাতে পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চাকরিচ্যুত ও পলাতক পুলিশ সদস্যসহ বিগত আওয়ামী লীগ সরকারের অনুগত কিছু ব্যক্তি এই অপতৎপরতার সাথে জড়িত। চট্টগ্রাম থেকে পরিচালিত এই চক্রটি দেশের বাইরে থেকেও সক্রিয়। ভুয়া আইডি এবং অনলাইন পোর্টাল ব্যবহার করে তারা চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত।
অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একটি বিশেষায়িত সাইবার টিম নিবিড়ভাবে কাজ করছে। এখন পর্যন্ত একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে খুব দ্রুতই এই সংঘবদ্ধ চক্রের সকল সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…