আনোয়ারায় বৃষ্টির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

প্রাইম বার্তা অনলাইন
১০ জুলাই ২০২৬ ৫:২৪ এএম
আনোয়ারায় বৃষ্টির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক মর্মান্তিক ঘটনায় বৃষ্টির পানিতে পড়ে প্রাণ হারিয়েছে ছয় বছরের এক শিশু। নিহত শিশুর নাম মোহাম্মদ ইশতিয়াক। সে ওই এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে।

গত বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া এলাকার হাসান সর্দ্দারপাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে শিশুটি নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে জমে থাকা পানির ভেতর তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

নিহতের চাচা মোহাম্মদ আনোয়ার জানান, দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টানা ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে শিশুদের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...