মেট্রোরেলের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদ: সচিবালয় থেকে কারওয়ান বাজার
যাত্রীদের নিরাপদ ও সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে সচিবালয় থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেলের এলিভেটেড অংশের নিচে অবৈধ স্থাপনা অপসারণে অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাজাহান আলির নেতৃত্বে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানকালে সচিবালয় ও কারওয়ান বাজার স্টেশনসংলগ্ন চারটি স্টেশনের গ্রাউন্ড লেভেলে যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টিকারী বিভিন্ন অবৈধ স্থাপনা ও দখল দূর করা হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও এমআরটি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অবৈধ স্থাপনা অপসারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বুলডোজার ও প্রয়োজনীয় যান্ত্রিক সহায়তা প্রদান করে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোরেল স্টেশন এলাকায় যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এলাকাবাসীকে ভবিষ্যতে স্টেশনের আশপাশে কোনো প্রকার অবৈধ দখল বা স্থাপনা না করার জন্য সতর্ক করা হয়েছে।
সম্পর্কিত খবর
কোমরসমান পানিতে উত্তর চট্টগ্রাম, অচল যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থা
এনআইএলজির দায়িত্বে ড. রওশন আরা বেগম, পদোন্নতি পেলেন সচিব পদে
সংসদে মদ-জুয়া ও ময়নাতদন্ত বিল: উত্থাপনের পরই প্রত্যাহার
বোরো মৌসুমে ধান সংগ্রহের রেকর্ড লক্ষ্যমাত্রা ৫ লাখ টন: সংসদে…
অনলাইনে পিস্তল বিক্রির অভিনব কৌশল, হোম ডেলিভারির প্রলোভন
ত্রয়োদশ সংসদে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

আরও পড়ুন

মেট্রোরেলের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদ: সচিবালয় থেকে কারওয়ান বাজার
যাত্রীদের নিরাপদ ও সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে সচিবালয় থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেলের এলিভেটেড অংশের নিচে অবৈধ স্থাপনা অপসারণে অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাজাহান আলির নেতৃত্বে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানকালে সচিবালয় ও কারওয়ান বাজার স্টেশনসংলগ্ন চারটি স্টেশনের গ্রাউন্ড লেভেলে যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টিকারী বিভিন্ন অবৈধ স্থাপনা ও দখল দূর করা হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও এমআরটি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অবৈধ স্থাপনা অপসারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বুলডোজার ও প্রয়োজনীয় যান্ত্রিক সহায়তা প্রদান করে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোরেল স্টেশন এলাকায় যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এলাকাবাসীকে ভবিষ্যতে স্টেশনের আশপাশে কোনো প্রকার অবৈধ দখল বা স্থাপনা না করার জন্য সতর্ক করা হয়েছে।
সম্পর্কিত খবর
কোমরসমান পানিতে উত্তর চট্টগ্রাম, অচল যোগাযোগ ও শিক্ষা…
এনআইএলজির দায়িত্বে ড. রওশন আরা বেগম, পদোন্নতি পেলেন…
সংসদে মদ-জুয়া ও ময়নাতদন্ত বিল: উত্থাপনের পরই প্রত্যাহার
বোরো মৌসুমে ধান সংগ্রহের রেকর্ড লক্ষ্যমাত্রা ৫ লাখ…