চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রিতে দুই দোকানিকে জরিমানা
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গত বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বাজারের পলিথিন গলিতে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ পলিথিন মজুদ ও বিক্রির অপরাধে ওই দুই দোকানদারকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপুর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ‘এম এস প্যাকেজিং’ নামক একটি দোকান এবং অপর এক বেনামী দোকানিকে জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান জানান, অভিযানে প্রায় চারশ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়া সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা শাহজাদা মো. শামসুজ্জামান, সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক এবং পুলিশের একটি দল এই অভিযানে অংশ নেন। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
প্রথমবারের মতো বড় পদোন্নতি, ১০ ডিসিসহ ১৭২ জন হলেন যুগ্ম…
রপ্তানি আয়ের ৯১ শতাংশই আসে প্রধান কয়েকটি পণ্য থেকে
পাহাড় ধসে মৃত্যুরোধে ঝুঁকিপূর্ণদের জন্য বসতবাড়ি নির্মাণের ঘোষণা
মধ্যপ্রাচ্যে কোটি কর্মী পাঠালেও সঠিক হিসাব জানে না সরকার
উপকূলে ৩ নম্বর সতর্কসংকেত, ঢাকাসহ ২০ জেলায় ঝড়ো হাওয়ার ঝুঁকি
রাশিয়ার যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে নিহত ৪, ফেরাতে কূটনৈতিক…

আরও পড়ুন

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রিতে দুই দোকানিকে জরিমানা
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গত বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বাজারের পলিথিন গলিতে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ পলিথিন মজুদ ও বিক্রির অপরাধে ওই দুই দোকানদারকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপুর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ‘এম এস প্যাকেজিং’ নামক একটি দোকান এবং অপর এক বেনামী দোকানিকে জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান জানান, অভিযানে প্রায় চারশ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়া সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা শাহজাদা মো. শামসুজ্জামান, সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক এবং পুলিশের একটি দল এই অভিযানে অংশ নেন। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
প্রথমবারের মতো বড় পদোন্নতি, ১০ ডিসিসহ ১৭২ জন…
রপ্তানি আয়ের ৯১ শতাংশই আসে প্রধান কয়েকটি পণ্য…
পাহাড় ধসে মৃত্যুরোধে ঝুঁকিপূর্ণদের জন্য বসতবাড়ি নির্মাণের ঘোষণা
মধ্যপ্রাচ্যে কোটি কর্মী পাঠালেও সঠিক হিসাব জানে না…
উপকূলে ৩ নম্বর সতর্কসংকেত, ঢাকাসহ ২০ জেলায় ঝড়ো…
রাশিয়ার যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে নিহত ৪,…