ঢাকা মেডিকেল হাসপাতালের গেটের পাশে মিলল অজ্ঞাত বৃদ্ধের লাশ
রাজধানীর কেন্দ্রস্থলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্পাসের ভেতরে অজ্ঞাত পরিচয়ের একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে জরুরি বিভাগের গেটের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে। হাসপাতালে নিয়ে আসার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বয়স আনুমানিক ৬০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, দুপুরের দিকে খবর পেয়ে তিনি জরুরি বিভাগের গেটের পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। সাথে সাথে পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাকে পরীক্ষা করার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতদেহটির পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে। এছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
সম্পর্কিত খবর
উপকূলে ৩ নম্বর সতর্কসংকেত, ঢাকাসহ ২০ জেলায় ঝড়ো হাওয়ার ঝুঁকি
রাশিয়ার যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে নিহত ৪, ফেরাতে কূটনৈতিক…
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমদানি সহজ ও শুল্ক কমাচ্ছে সরকার
ভোটকক্ষে বাড়লো ভোটার, নতুন গেজেট জারি ইসির
তিন পার্বত্য জেলায় বন্যা-ভূমিধস মোকাবিলায় কন্ট্রোল রুম চালু
চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রিতে দুই দোকানিকে জরিমানা

আরও পড়ুন

ঢাকা মেডিকেল হাসপাতালের গেটের পাশে মিলল অজ্ঞাত বৃদ্ধের লাশ
রাজধানীর কেন্দ্রস্থলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্পাসের ভেতরে অজ্ঞাত পরিচয়ের একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে জরুরি বিভাগের গেটের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে। হাসপাতালে নিয়ে আসার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বয়স আনুমানিক ৬০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, দুপুরের দিকে খবর পেয়ে তিনি জরুরি বিভাগের গেটের পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। সাথে সাথে পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাকে পরীক্ষা করার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতদেহটির পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে। এছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
সম্পর্কিত খবর
উপকূলে ৩ নম্বর সতর্কসংকেত, ঢাকাসহ ২০ জেলায় ঝড়ো…
রাশিয়ার যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে নিহত ৪,…
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমদানি সহজ ও শুল্ক…