হাওর ও পর্যটনের উন্নতিতে আগারগাঁওয়ে শুরু হাউজবোট মেলা
দেশে জলভিত্তিক পর্যটনের সম্ভাবনা ও হাওর অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার প্রত্যয়ে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ হাউজবোট মেলা’। হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এইচওএবি) আয়োজনে আজ বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের শৈলপ্রপাত হলে এর উদ্বোধন হয়। আগামী শনিবার পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান। তিনি জানান, হাওর এলাকার বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য অক্ষুণ্ণ রেখেই আমাদের পর্যটনের প্রসার ঘটাতে হবে। এছাড়াও মেলার আয়োজকদের পক্ষ থেকে সংগঠনের সভাপতি আরাফাত হোসেন বলেন, পর্যটন শিল্পের পাশাপাশি হাওরের পরিবেশ সংরক্ষণে মানুষকে সচেতন করাই এই মেলার মূল উদ্দেশ্য। এবার প্রায় একশো বিশ কোম্পানি এতে অংশ নিচ্ছে।
এ সময় আলোচকরা টাঙ্গুয়ার হাওর ও কাপ্তাই লেকের মতো জলাভূমিকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে পরিবেশবান্ধব হাউজবোট ব্যবস্থার ওপর গুরুত্ব দেন। টেকসই পর্যটন গড়তে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের ওপর জোর দেন তারা। এই মেলা হাওর অঞ্চলের অর্থনীতির চাকা ঘুরাতে এবং সার্বিক পর্যটন খাতকে সমৃদ্ধ করতে বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিতরা।
সম্পর্কিত খবর
দরজা খুলতেই বিদ্যুৎস্পৃষ্ট: ভালুকায় প্রাণ গেল দুই শিশুর
সাত রোগের রোগীদের সহায়তার পুরোনো আবেদন বাতিল, নতুন করে আবেদন
জুলাই জাদুঘর জনগণের ঘুরে দাঁড়ানোর শক্তির প্রতিচ্ছবি: ইইউ কমিশনার
ঢাকা-কুমিল্লায় ৮১ কিমির উড়াল রেলপথ, বাঁচবে দেড় থেকে দুই ঘণ্টা
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে প্রশাসনের বড় অভিযান
রংপুরের পীরগঞ্জে পৌরসভার ভবনের ছাদ ধসে প্রাণ গেল ২ শ্রমিকের

আরও পড়ুন

হাওর ও পর্যটনের উন্নতিতে আগারগাঁওয়ে শুরু হাউজবোট মেলা
দেশে জলভিত্তিক পর্যটনের সম্ভাবনা ও হাওর অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার প্রত্যয়ে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ হাউজবোট মেলা’। হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এইচওএবি) আয়োজনে আজ বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের শৈলপ্রপাত হলে এর উদ্বোধন হয়। আগামী শনিবার পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান। তিনি জানান, হাওর এলাকার বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য অক্ষুণ্ণ রেখেই আমাদের পর্যটনের প্রসার ঘটাতে হবে। এছাড়াও মেলার আয়োজকদের পক্ষ থেকে সংগঠনের সভাপতি আরাফাত হোসেন বলেন, পর্যটন শিল্পের পাশাপাশি হাওরের পরিবেশ সংরক্ষণে মানুষকে সচেতন করাই এই মেলার মূল উদ্দেশ্য। এবার প্রায় একশো বিশ কোম্পানি এতে অংশ নিচ্ছে।
এ সময় আলোচকরা টাঙ্গুয়ার হাওর ও কাপ্তাই লেকের মতো জলাভূমিকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে পরিবেশবান্ধব হাউজবোট ব্যবস্থার ওপর গুরুত্ব দেন। টেকসই পর্যটন গড়তে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের ওপর জোর দেন তারা। এই মেলা হাওর অঞ্চলের অর্থনীতির চাকা ঘুরাতে এবং সার্বিক পর্যটন খাতকে সমৃদ্ধ করতে বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিতরা।
সম্পর্কিত খবর
দরজা খুলতেই বিদ্যুৎস্পৃষ্ট: ভালুকায় প্রাণ গেল দুই শিশুর
সাত রোগের রোগীদের সহায়তার পুরোনো আবেদন বাতিল, নতুন…
জুলাই জাদুঘর জনগণের ঘুরে দাঁড়ানোর শক্তির প্রতিচ্ছবি: ইইউ…
ঢাকা-কুমিল্লায় ৮১ কিমির উড়াল রেলপথ, বাঁচবে দেড় থেকে…
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে প্রশাসনের বড় অভিযান
রংপুরের পীরগঞ্জে পৌরসভার ভবনের ছাদ ধসে প্রাণ গেল…