রাজধানীর বাজারগুলোতে পচে যাচ্ছে জনজীবন, বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ দুই সিটি কর্পোরেশন

প্রাইম বার্তা অনলাইন
০৯ জুলাই ২০২৬ ৪:০৬ পিএম
রাজধানীর বাজারগুলোতে পচে যাচ্ছে জনজীবন, বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ দুই সিটি কর্পোরেশন

ঢাকার বিভিন্ন কাঁচাবাজারের সামনের সড়ক ও ফুটপাতে ময়লা-আবর্জনার স্তূপ জমে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা নাকাল করে তুলেছে নগরবাসীর জীবন। বর্জ্য ব্যবস্থাপনায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি, ডিএসসিসি) উদাসীনতার কারণে নাক-মুখ চেপে চলাচল করতে বাধ্য হচ্ছেন পথচারীরা।

প্রতিটি বড় বাজারের সামনে পচা সবজি ও মাছের বর্জ্য স্তূপ করে রাখা হচ্ছে, যা বৃষ্টির পানির সাথে মিশে ড্রেন বন্ধ করে জলাবদ্ধতার সৃষ্টি করছে। অভিযোগ উঠেছে, গৃহস্থালির বর্জ্যও ফেলা হচ্ছে রাস্তায়। সিটি কর্পোরেশন ব্যবসায়ীদের অসহযোগিতার অভিযোগ করলেও বাস্তবে মাঠ পর্যায়ে তদারকির ঘাটতি স্পষ্ট।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির বলেন, সিটি কর্পোরেশনগুলো বর্জ্য ব্যবস্থাপনাকে গুরুত্ব না দেওয়ায় পরিবেশ দূষণ ও রোগব্যাধি বাড়ছে। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন সরকার এ বিষয়টি অগ্রাধিকার দেবে। নগর বিশেষজ্ঞরা মনে করেন, রাতে বর্জ্য সংগ্রহ, লিক-প্রুফ যানবাহন ব্যবহার এবং কঠোর নজরদারি ছাড়া এ সংকট থেকে মুক্তি মিলবে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...