আদাবরে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৭
রাজধানীর আদাবরে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ একটি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে শেখেরটেক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, রাত সাড়ে ১০টার দিকে শেখেরটেকের একটি গলিতে দুষ্কৃতকারীরা অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় সাইদ (২৪), আকাশ (২৩), ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), কর্নেল (১৯), মাইন উদ্দিন (২১), সিফাত ওরফে হিটার (২২) ও নাহিদুল (২৫)-কে আটক করা হয়। তবে অভিযানের আগেই অন্য সদস্যরা পালিয়ে যায়।
আটকদের কাছ থেকে লোহার চাপাতি, স্টিলের ছোরা, কুড়াল ও শাবলসহ মোট পাঁচটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এডিসি জুয়েল রানা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পর্কিত খবর
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পেলেন মো. ইউনুস আলী
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান মিয়ানমারে প্রত্যাবাসন: ঢাবি উপাচার্য
রোহিঙ্গাদের প্রতি সেনাবাহিনীর চেয়েও কঠোর আরাকান আর্মি: শামছুল ইসলাম
মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত ছেলের এক বছরের কারাদণ্ড
প্রেমে বিয়ের ৪ মাসেই স্ত্রীর ঝুলন্ত লাশ, স্বামী উধাও
মঙ্গোলিয়ায় পরিবেশমন্ত্রী: ভূমি সুরক্ষা ছাড়া খাদ্য নিরাপত্তা অসম্ভব

আরও পড়ুন

আদাবরে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৭
রাজধানীর আদাবরে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ একটি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে শেখেরটেক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, রাত সাড়ে ১০টার দিকে শেখেরটেকের একটি গলিতে দুষ্কৃতকারীরা অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় সাইদ (২৪), আকাশ (২৩), ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), কর্নেল (১৯), মাইন উদ্দিন (২১), সিফাত ওরফে হিটার (২২) ও নাহিদুল (২৫)-কে আটক করা হয়। তবে অভিযানের আগেই অন্য সদস্যরা পালিয়ে যায়।
আটকদের কাছ থেকে লোহার চাপাতি, স্টিলের ছোরা, কুড়াল ও শাবলসহ মোট পাঁচটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এডিসি জুয়েল রানা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পর্কিত খবর
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পেলেন মো.…
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান মিয়ানমারে প্রত্যাবাসন: ঢাবি উপাচার্য
রোহিঙ্গাদের প্রতি সেনাবাহিনীর চেয়েও কঠোর আরাকান আর্মি: শামছুল…
মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত ছেলের এক বছরের কারাদণ্ড
প্রেমে বিয়ের ৪ মাসেই স্ত্রীর ঝুলন্ত লাশ, স্বামী…