প্রিপেইড মিটারের ভাড়া বহাল, প্রত্যাহারের সুসংবাদ নেই: বিইআরসি

প্রাইম বার্তা অনলাইন
০৯ জুলাই ২০২৬ ২:৩১ পিএম
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, প্রত্যাহারের সুসংবাদ নেই: বিইআরসি

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া প্রত্যাহারের যে আলোচনা চলছিল, তাতে কোনো অগ্রগতি হয়নি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা নির্দেশনা পৌঁছায়নি। ফলে আপাতত বিদ্যমান নিয়ম অনুযায়ীই গ্রাহকদের মিটারের মাসিক ধার্য ভাড়া পরিশোধ করতে হবে।

কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো ঋণের টাকায় মিটার স্থাপন করেছে এবং ওই ঋণের কিস্তি বর্তমানে মিটার ভাড়া থেকেই পরিশোধ করা হচ্ছে। বিকল্প কোনো অর্থায়নের ব্যবস্থা না হওয়া পর্যন্ত এই ভাড়া প্রত্যাহার করা সম্ভব নয়। বিইআরসির পরিচালক (বিদ্যুৎ) মো. রেজাউল করিম খাঁন বলেন, ভাড়া তুলে নেওয়ার যে কথা হয়েছে তা এখনো বাস্তবায়নের পর্যায়ে আসেনি এবং তারা এ বিষয়ে কোনো নির্দেশনাই পাননি।

ফলে সরকারের ঊর্ধ্বতন মহল থেকে নীতিগত কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রিপেইড মিটারের মাসিক ভাড়া আদায় অব্যাহত থাকবে। এ নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে যাতে বিভ্রান্তি না ছড়ায়, সেটাই বর্তমান অবস্থান বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...