আগারগাঁওয়ে কলাপাতা রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
রাজধানীর আগারগাঁওয়ের ৬০ ফিট সড়কে অবস্থিত কলাপাতা রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে রেস্তোরাঁর পেছনের অংশে গ্যাস বিস্ফোরণের কারণে এই আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত পাশের একটি ভবনেও ছড়িয়ে পড়ে।
খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ৩৫ মিনিট অক্লান্ত পরিশ্রমের পর রাত ১০টা ২০ মিনিটে তারা আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নির্ণয় করতে তদন্ত চলছে।
সম্পর্কিত খবর
জাদুশিল্পের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত, মিলবে রাষ্ট্রীয় স্বীকৃতি
ভারী বর্ষণেও জননিরাপত্তায় সতর্ক চট্টগ্রাম পুলিশ
তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযান, বিভিন্ন অপরাধে ৫১ জন গ্রেফতার
সারাদেশে দুই দিন ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড় ধসের শঙ্কা
ঢাকায় পাক হাইকমিশনার, বাণিজ্য ও সহযোগিতা বাড়ার প্রত্যয়
কালচারাল সেন্টার থেকে পদত্যাগ, তবু থামবে না আজাদির লড়াই

আরও পড়ুন

আগারগাঁওয়ে কলাপাতা রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
রাজধানীর আগারগাঁওয়ের ৬০ ফিট সড়কে অবস্থিত কলাপাতা রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে রেস্তোরাঁর পেছনের অংশে গ্যাস বিস্ফোরণের কারণে এই আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত পাশের একটি ভবনেও ছড়িয়ে পড়ে।
খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ৩৫ মিনিট অক্লান্ত পরিশ্রমের পর রাত ১০টা ২০ মিনিটে তারা আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নির্ণয় করতে তদন্ত চলছে।
সম্পর্কিত খবর
জাদুশিল্পের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত, মিলবে রাষ্ট্রীয় স্বীকৃতি
ভারী বর্ষণেও জননিরাপত্তায় সতর্ক চট্টগ্রাম পুলিশ
তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযান, বিভিন্ন অপরাধে ৫১ জন…
সারাদেশে দুই দিন ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড় ধসের…
ঢাকায় পাক হাইকমিশনার, বাণিজ্য ও সহযোগিতা বাড়ার প্রত্যয়
কালচারাল সেন্টার থেকে পদত্যাগ, তবু থামবে না আজাদির…