কালচারাল সেন্টার থেকে পদত্যাগ, তবু থামবে না আজাদির লড়াই

প্রাইম বার্তা অনলাইন
০৯ জুলাই ২০২৬ ৬:৫৪ এএম
কালচারাল সেন্টার থেকে পদত্যাগ, তবু থামবে না আজাদির লড়াই

ইনকিলাব কালচারাল সেন্টারের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন আব্দুল্লাহ আল জাবের। বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে, তিনি শুধু সেন্টারটি থেকে সরেছেন, ইনকিলাব মঞ্চ থেকে পদত্যাগ করেননি।

শহীদ ওসমান হাদির ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে এবং বিদ্যমান দলিল-দস্তাবেজের ওপর ভিত্তি করে সংগঠনটি দাবিদারদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমাও পদত্যাগ করেছেন। জাবের জানান, শহীদ ওসমান হাদি শাহাদাতের আগে সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন, যা তিনি শেষ করতে পারেননি।

নিজের পোস্টে আব্দুল্লাহ আল জাবের লেখেন, দিল্লির সেবাদাসদের খুশি হওয়ার কারণ নেই। কারণ তিনি ইনকিলাব কালচারাল সেন্টার ছেড়েছেন, ইনকিলাব মঞ্চ নয়। তিনি আরও বলেন, আজাদির এই লড়াইকে কোনভাবেই থামানো যাবে না। গত ছয় মাস ধরে ওয়ারিশ-সংক্রান্ত বিষয়টির সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি জটিল হওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...