সংস্কৃতি মন্ত্রণালয়ে জাদুশিল্প: রাষ্ট্রীয় স্বীকৃতি পেল জাদুশিল্পীরা
দেশের জাদুশিল্পীদের জন্য আনন্দের খবর। এবার জাদুশিল্পকে পারফর্মিং আর্ট বা অভিনয় শিল্প হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলো। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় এই শিল্পকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। গতকাল বুধবার (৮ জুলাই) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান।
‘জাদুশিল্পী ঐক্য সংস্থা’ আয়োজিত ‘অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জাদুশিল্প দেশের একটি প্রাচীন এবং জনপ্রিয় মাধ্যম হলেও দীর্ঘদিন যাবত জাদুশিল্পী ও সাপুড়েরা অবহেলিত ছিলেন। এটি মানুষের বিনোদনের পাশাপাশি সৃজনশীল অর্থনীতিতেও ভূমিকা রাখে। তাই আগামী অর্থবছরে জাদুশিল্পীদের কল্যাণে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি প্রতি মাসে শিল্পকলা একাডেমিতে নিয়মিত জাদু প্রদর্শনীর আয়োজন করা হবে।
অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর জুয়েল আইচ সরকারের এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলে অভিব্যক্তি প্রকাশ করেছেন। সংস্থার সভাপতি শাহীন শাহ শিল্পীদের প্রতিকূলতার কথা তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউদ্দিন স্টালিন, বিপাশা আইচ, সাজেদুর রহমান মুনীম ও রোকসানা আখতার রিনি।
সম্পর্কিত খবর
ভালভ ত্রুটিতে পিছিয়ে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ, আসছে রুশ বিশেষজ্ঞ…
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলে মৌলিক ঘাটতি: টিআইবির উদ্বেগ
ক্যানভাসে ফুটে উঠল ঢাকার ৪১৬ বছর, শিল্পকলা একাডেমিতে চিত্র প্রদর্শনী
কদমতলীর বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ, দাবি: দীর্ঘদিনের মানসিক অসুস্থতা
উল্টোপথে গাড়ি চালানোয় দুঃখ প্রকাশ করলেন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
হিস্যার দাবি নয়, সংশোধন প্রক্রিয়ায়ও এগিয়ে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

সংস্কৃতি মন্ত্রণালয়ে জাদুশিল্প: রাষ্ট্রীয় স্বীকৃতি পেল জাদুশিল্পীরা
দেশের জাদুশিল্পীদের জন্য আনন্দের খবর। এবার জাদুশিল্পকে পারফর্মিং আর্ট বা অভিনয় শিল্প হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলো। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় এই শিল্পকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। গতকাল বুধবার (৮ জুলাই) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান।
‘জাদুশিল্পী ঐক্য সংস্থা’ আয়োজিত ‘অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জাদুশিল্প দেশের একটি প্রাচীন এবং জনপ্রিয় মাধ্যম হলেও দীর্ঘদিন যাবত জাদুশিল্পী ও সাপুড়েরা অবহেলিত ছিলেন। এটি মানুষের বিনোদনের পাশাপাশি সৃজনশীল অর্থনীতিতেও ভূমিকা রাখে। তাই আগামী অর্থবছরে জাদুশিল্পীদের কল্যাণে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি প্রতি মাসে শিল্পকলা একাডেমিতে নিয়মিত জাদু প্রদর্শনীর আয়োজন করা হবে।
অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর জুয়েল আইচ সরকারের এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলে অভিব্যক্তি প্রকাশ করেছেন। সংস্থার সভাপতি শাহীন শাহ শিল্পীদের প্রতিকূলতার কথা তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউদ্দিন স্টালিন, বিপাশা আইচ, সাজেদুর রহমান মুনীম ও রোকসানা আখতার রিনি।
সম্পর্কিত খবর
ভালভ ত্রুটিতে পিছিয়ে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ, আসছে…
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলে মৌলিক ঘাটতি:…
ক্যানভাসে ফুটে উঠল ঢাকার ৪১৬ বছর, শিল্পকলা একাডেমিতে…
কদমতলীর বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ, দাবি: দীর্ঘদিনের…
উল্টোপথে গাড়ি চালানোয় দুঃখ প্রকাশ করলেন মন্ত্রী রশিদুজ্জামান…
হিস্যার দাবি নয়, সংশোধন প্রক্রিয়ায়ও এগিয়ে আসতে হবে:…