ইনকিলাব মঞ্চ ছাড়েননি, দিল্লির খুশিতে জল ঢাললেন আবদুল্লাহ আল জাবের
শহীদ ওসমান হাদির ওয়ারিশদের দাবির মুখে ইনকিলাব কালচারাল সেন্টার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আবদুল্লাহ আল জাবের ও ফাতিমা তাসনিম জুমা। তবে এই পদত্যাগ মানে এই নয় যে তারা সংগ্রাম থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পৃথক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান তারা।
পোস্টে আবদুল্লাহ আল জাবের স্পষ্ট করে লিখেছেন, তিনি শুধুমাত্র ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছেড়েছেন, ইনকিলাব মঞ্চ থেকে পদত্যাগ করেননি। তিনি বলেন, দিল্লির সেবাদাসদের এই খবরে খুশি হওয়ার কোনো কারণ নেই। তিনি আরও উল্লেখ করেন, আজাদির এই লড়াইকে কোনভাবেই থামানো যাবে না। একই সাথে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমাও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান।
জানা গেছে, শহীদ ওসমান হাদি শাহাদাতের আগে ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন। ওই ট্রাস্টের কাজ অসমাপ্ত থাকায় এবং ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যমান দলিল-দস্তাবেজের ভিত্তিতে সংগঠনটি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাবের জানান, গত ছয় মাস ধরে এই জটিলতার সমাধানের চেষ্টা চলছিল। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি জনতার আমানত হিসেবে পরিচালিত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় তা হস্তান্তর করতে হচ্ছে।
সম্পর্কিত খবর
বান্দরবানের বন্যাকবলিতদের পাশে বিজিবি, শতাধিক পর্যটককে উদ্ধার
জাদুশিল্পীদের জন্য সুখবর: মন্ত্রণালয়ের আওতায় আসছে জাদুশিল্প, সহায়তার ঘোষণা
দুই দেশের বাণিজ্য বাড়বে: পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে মন্ত্রীর সাক্ষাৎ
পুলিশ ইউনিটকে আধুনিক করেছে বাংলাদেশ: জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী
ইনকিলাব সেন্টার থেকে পদত্যাগ জাবেরের, দিল্লির দোসরদের উদ্দেশ্যে কঠোর বার্তা
সোশ্যাল মিডিয়ায় পুলিশের নাম-ছবি ব্যবহার করে অপপ্রচার করলে আইনি ব্যবস্থা

আরও পড়ুন

ইনকিলাব মঞ্চ ছাড়েননি, দিল্লির খুশিতে জল ঢাললেন আবদুল্লাহ আল জাবের
শহীদ ওসমান হাদির ওয়ারিশদের দাবির মুখে ইনকিলাব কালচারাল সেন্টার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আবদুল্লাহ আল জাবের ও ফাতিমা তাসনিম জুমা। তবে এই পদত্যাগ মানে এই নয় যে তারা সংগ্রাম থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পৃথক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান তারা।
পোস্টে আবদুল্লাহ আল জাবের স্পষ্ট করে লিখেছেন, তিনি শুধুমাত্র ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছেড়েছেন, ইনকিলাব মঞ্চ থেকে পদত্যাগ করেননি। তিনি বলেন, দিল্লির সেবাদাসদের এই খবরে খুশি হওয়ার কোনো কারণ নেই। তিনি আরও উল্লেখ করেন, আজাদির এই লড়াইকে কোনভাবেই থামানো যাবে না। একই সাথে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমাও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান।
জানা গেছে, শহীদ ওসমান হাদি শাহাদাতের আগে ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন। ওই ট্রাস্টের কাজ অসমাপ্ত থাকায় এবং ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যমান দলিল-দস্তাবেজের ভিত্তিতে সংগঠনটি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাবের জানান, গত ছয় মাস ধরে এই জটিলতার সমাধানের চেষ্টা চলছিল। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি জনতার আমানত হিসেবে পরিচালিত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় তা হস্তান্তর করতে হচ্ছে।
সম্পর্কিত খবর
বান্দরবানের বন্যাকবলিতদের পাশে বিজিবি, শতাধিক পর্যটককে উদ্ধার
জাদুশিল্পীদের জন্য সুখবর: মন্ত্রণালয়ের আওতায় আসছে জাদুশিল্প, সহায়তার…
দুই দেশের বাণিজ্য বাড়বে: পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে মন্ত্রীর…
পুলিশ ইউনিটকে আধুনিক করেছে বাংলাদেশ: জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী
ইনকিলাব সেন্টার থেকে পদত্যাগ জাবেরের, দিল্লির দোসরদের উদ্দেশ্যে…
সোশ্যাল মিডিয়ায় পুলিশের নাম-ছবি ব্যবহার করে অপপ্রচার করলে…