এআই ও ডিপফেক ঝুঁকি মোকাবিলায় সরকারের নতুন দুই প্রকল্প

প্রাইম বার্তা অনলাইন
০৮ জুলাই ২০২৬ ১১:২৯ পিএম
এআই ও ডিপফেক ঝুঁকি মোকাবিলায় সরকারের নতুন দুই প্রকল্প

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং ডিপফেক প্রযুক্তির অপব্যবহার রোধে সরকার দুটি নতুন প্রকল্প গ্রহণ করেছে। গতকাল বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে সরকার দলের সদস্য ফাহিমা নাসরিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহিদ উদ্দিন স্বপন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এআইভিত্তিক অপতথ্য ও গুজবের বিষয়টি নিয়ে সরকার সম্পূর্ণ অবগত এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় বিদ্যমান এনালগ কাঠামো থেকে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচলিত জনবল কাঠামো দিয়ে এই ডিজিটাল সমস্যার সমাধান সম্ভব নয় বিধায় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শেরপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলামের অন্য এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, এনালগ ব্যবস্থা থেকে ডিজিটালে সফল রূপান্তরই এ ধরনের ঝুঁকি মোকাবিলার মূল চাবিকাঠি।

আন্তর্জাতিক পরিসরে এআই মোকাবিলায় বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের বিষয়ে আলোচনা করছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে ওই দেশের অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের লক্ষ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এসব সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে এআই ও ডিপফেক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও জোরদার উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...