ঢাকায় পাক হাইকমিশনার, দ্বিপাক্ষিক বাণিজ্য ও শিক্ষা সহযোগিতার আশা
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ ভবনস্থ মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন পাক হাইকমিশনার।
বৈঠকে নারী ও শিশু কল্যাণ, নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং কৃষি ও মৎস্য খাতে সম্ভাবনার বিষয়ে আলোচনা হয়। মন্ত্রী জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও আনারস এবং নারীদের তৈরি হস্তশিল্প পাকিস্তানে রপ্তানির ক্ষেত্রে সহযোগিতা চান।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানান, গত বছরের তুলনায় দুই দেশের মধ্যে বাণিজ্য ২০ শতাংশ বেড়েছে। বাংলাদেশের জন্য ১০ হাজার টন পণ্য শুল্কমুক্ত সুবিধা রয়েছে জানিয়ে তিনি এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। এছাড়া সাইবার নিরাপত্তা ও এআই বিষয়ে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থী এবং সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সম্পর্কিত খবর
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪ হাজার টাকা…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…

আরও পড়ুন

ঢাকায় পাক হাইকমিশনার, দ্বিপাক্ষিক বাণিজ্য ও শিক্ষা সহযোগিতার আশা
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ ভবনস্থ মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন পাক হাইকমিশনার।
বৈঠকে নারী ও শিশু কল্যাণ, নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং কৃষি ও মৎস্য খাতে সম্ভাবনার বিষয়ে আলোচনা হয়। মন্ত্রী জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও আনারস এবং নারীদের তৈরি হস্তশিল্প পাকিস্তানে রপ্তানির ক্ষেত্রে সহযোগিতা চান।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানান, গত বছরের তুলনায় দুই দেশের মধ্যে বাণিজ্য ২০ শতাংশ বেড়েছে। বাংলাদেশের জন্য ১০ হাজার টন পণ্য শুল্কমুক্ত সুবিধা রয়েছে জানিয়ে তিনি এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। এছাড়া সাইবার নিরাপত্তা ও এআই বিষয়ে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থী এবং সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সম্পর্কিত খবর
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের…
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…