গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০ কূপ খননের পরিকল্পনা জ্বালানিমন্ত্রীর
দেশে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বাড়াতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বুধবার জাতীয় সংসদে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে ২০টি গ্যাসক্ষেত্র থেকে দৈনিক প্রায় ১ হাজার ৬৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে।
মন্ত্রী জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী ২০৩১ সালের মধ্যে ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ২৯টি কূপের কাজ শেষ হয়েছে এবং আরও ৮টিতে কাজ চলছে। এছাড়া নতুন গ্যাসক্ষেত্রের সন্ধানে ব্লক-৭ ও ৯-এ ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার দ্বিমাত্রিক সিসমিক জরিপ সম্পন্ন হয়েছে।
সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য আগামী নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। এছাড়া বাপেক্সের সক্ষমতা বাড়াতে দুটি নতুন ড্রিলিং রিগ কেনার প্রক্রিয়াও চলমান রয়েছে। সরকারের এসব উদ্যোগের ফলে আগামী দিনে গ্যাসের সরবরাহ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্পর্কিত খবর
বাণিজ্য বৃদ্ধির আশায় পাক হাইকমিশনারের সঙ্গে সমাজকল্যাণমন্ত্রীর বৈঠক
কর্ণফুলী টানেলে প্রাইভেটকারের ধাক্কা, ক্ষতিগ্রস্ত হলো ডেকোরেশন
এআই ও ডিপফেকের অপব্যবহার রুখতে কঠোর পদক্ষেপ সরকারের
চামড়া রপ্তানি ১২ বিলিয়ন ডলারে উন্নীত করতে সরকারের রোডম্যাপ
শহরজুড়ে সবুজের সমারোহ, জাতীয় পরিবেশ পুরস্কার পাচ্ছেন রকিবুল
চট্টগ্রামে বন্যায় পানিবন্দি ৩০ হাজার, খোলা হয়েছে ৫৪০ আশ্রয়কেন্দ্র

আরও পড়ুন

গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০ কূপ খননের পরিকল্পনা জ্বালানিমন্ত্রীর
দেশে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বাড়াতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বুধবার জাতীয় সংসদে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে ২০টি গ্যাসক্ষেত্র থেকে দৈনিক প্রায় ১ হাজার ৬৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে।
মন্ত্রী জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী ২০৩১ সালের মধ্যে ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ২৯টি কূপের কাজ শেষ হয়েছে এবং আরও ৮টিতে কাজ চলছে। এছাড়া নতুন গ্যাসক্ষেত্রের সন্ধানে ব্লক-৭ ও ৯-এ ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার দ্বিমাত্রিক সিসমিক জরিপ সম্পন্ন হয়েছে।
সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য আগামী নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। এছাড়া বাপেক্সের সক্ষমতা বাড়াতে দুটি নতুন ড্রিলিং রিগ কেনার প্রক্রিয়াও চলমান রয়েছে। সরকারের এসব উদ্যোগের ফলে আগামী দিনে গ্যাসের সরবরাহ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্পর্কিত খবর
বাণিজ্য বৃদ্ধির আশায় পাক হাইকমিশনারের সঙ্গে সমাজকল্যাণমন্ত্রীর বৈঠক
কর্ণফুলী টানেলে প্রাইভেটকারের ধাক্কা, ক্ষতিগ্রস্ত হলো ডেকোরেশন
এআই ও ডিপফেকের অপব্যবহার রুখতে কঠোর পদক্ষেপ সরকারের
চামড়া রপ্তানি ১২ বিলিয়ন ডলারে উন্নীত করতে সরকারের…
শহরজুড়ে সবুজের সমারোহ, জাতীয় পরিবেশ পুরস্কার পাচ্ছেন রকিবুল
চট্টগ্রামে বন্যায় পানিবন্দি ৩০ হাজার, খোলা হয়েছে ৫৪০…