চাকরির আগেই টাকা লেনদেন? মালয়েশিয়াগামীদের জন্য সরকারের কঠোর সতর্কতা
মালয়েশিয়ায় কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন এমন ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে সরকারের পক্ষ থেকে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো ধরনের চুক্তি বা আর্থিক লেনদেনে জড়াবেন না রিক্রুটিং এজেন্সির সঙ্গে।
গত ৮ জুলাই বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, যতক্ষণ না সরকারিভাবে কর্মী প্রেরণের প্রক্রিয়া শুরু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো প্রকার মেডিকেল টেস্ট বা এ সংক্রান্ত অর্থ লেনদেন থেকে বিরত থাকতে হবে। রিক্রুটিং এজেন্সিগুলোকেও একই নির্দেশনা মানতে বাধ্য করা হয়েছে, যাতে তারা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি আসার আগে কোনো চুক্তি বা আর্থিক লেনদেন করতে না পারে।

মন্ত্রণালয় সবাইকে সতর্ক করে জানিয়েছে, এ সংক্রান্ত কোনো প্রতারণা বা অনিয়মের শিকার হলে বা তথ্যের জন্য অবিলম্বে প্রবাসী কল সেন্টারে যোগাযোগ করুন। দেশের অভ্যন্তর থেকে ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে কল করে সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
চাকরির আগেই টাকা লেনদেন? মালয়েশিয়াগামীদের জন্য সরকারের কঠোর সতর্কতা
মালয়েশিয়ায় কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন এমন ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে সরকারের পক্ষ থেকে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো ধরনের চুক্তি বা আর্থিক লেনদেনে জড়াবেন না রিক্রুটিং এজেন্সির সঙ্গে।
গত ৮ জুলাই বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, যতক্ষণ না সরকারিভাবে কর্মী প্রেরণের প্রক্রিয়া শুরু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো প্রকার মেডিকেল টেস্ট বা এ সংক্রান্ত অর্থ লেনদেন থেকে বিরত থাকতে হবে। রিক্রুটিং এজেন্সিগুলোকেও একই নির্দেশনা মানতে বাধ্য করা হয়েছে, যাতে তারা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি আসার আগে কোনো চুক্তি বা আর্থিক লেনদেন করতে না পারে।

মন্ত্রণালয় সবাইকে সতর্ক করে জানিয়েছে, এ সংক্রান্ত কোনো প্রতারণা বা অনিয়মের শিকার হলে বা তথ্যের জন্য অবিলম্বে প্রবাসী কল সেন্টারে যোগাযোগ করুন। দেশের অভ্যন্তর থেকে ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে কল করে সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…