জামায়াত এমপি তাহেরের নেতৃত্বে সংসদে সরকারি হিসাব কমিটি গঠন
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে গুরুত্বপূর্ণ ‘সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন করা হয়েছে। কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে এই কমিটির সভাপতি করা হয়েছে। গত ৮ জুলাই সংসদ অধিবেশনে চিফ হুইপ নুরুল ইসলাম এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সংসদ সদস্যদের নিয়ে গঠিত এই কমিটির মূল দায়িত্ব হবে সরকারি আর্থিক লেনদেন ও ব্যয়ের স্বচ্ছতা তদারকি করা। সংবিধান ও সংসদীয় বিধি অনুসরণ করে এই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সভাপতি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মোহাম্মদ আমান উল্লাহ আমান (ঢাকা-২), এ বি এম আশরাফউদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), এ কে এম ফজলুল হক মিলন (গাজীপুর-৫), মোহাম্মদ হাফিজ ইব্রাহিম (ভোলা-২), এ এম মাহবুবউদ্দিন (নোয়াখালী-১), মোহাম্মদ জালালউদ্দিন (চাঁদপুর-২), ড. মোহাম্মদ মাহবুবুর রহমান (ময়মনসিংহ-৭), এস কে আজিজুল বারি হেলাল (খুলনা-৪), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মোহাম্মদ ফজলে হুদা (নওগাঁ-৩), মোহাম্মদ জাকির হোসেন (ময়মনসিংহ-৫), সৈয়দ জয়নুল আবেদিন (ঢাকা-৪), মোহাম্মদ রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২) এবং মোহাম্মদ আনারুল ইসলাম (কুড়িগ্রাম-১)।

