ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর সব স্কুলে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
০৮ জুলাই ২০২৬ ৮:২৪ পিএম
ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর সব স্কুলে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ

ডেঙ্গুর প্রকোপ রোধে বড় ধরনের উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এর অংশ হিসেবে রাজধানীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। গত বুধবার (৮ জুলাই) ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এই আদেশে স্বাক্ষর করেছেন। স্কুল ক্যাম্পাসকে এডিস মশামুক্ত রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আদেশে বলা হয়েছে, পাঁচ কার্যদিবসের মধ্যে সব প্রতিষ্ঠানকে নিজস্ব টিম গঠন করতে হবে। প্রতিষ্ঠানপ্রধান হবেন টিমের সভাপতি। একজন শিক্ষক সদস্যসচিব হবেন। এছাড়া দুইজন শিক্ষার্থী, একজন অভিভাবক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের স্যানিটারি পরিদর্শক বা ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এই টিমের সদস্য হবেন।

টিমের দায়িত্ব হবে স্কুলের ভবন, ছাদ, ড্রেন, ফুলের টব এবং পরিত্যক্ত পাত্রে পানি জমে মশা জন্মাচ্ছে কিনা তা নিয়মিত তদারকি করা। পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের উৎসাহ দিতে পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কোনো বর্জ্য অপসারণ করতে দেওয়া যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...