টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধস, প্রাণ গেল শিশু সুমাইয়ার
চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ধসে মাটি চাপা পড়ে সুমাইয়া আক্তার (১২) নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৮ জুলাই) দুপুরে নগরের ৮ নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন মুক্তিযোদ্ধা পাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই শিশুর অভিভাবকরা বের হতে পারলেও তাকে উদ্ধার করতে পারেনি।
খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজে নেমে আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। স্থানীয় স্বেচ্ছাসেবকরাও তাদের সঙ্গে যোগ দেয়। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা ফায়ার সার্ভিসকে সহায়তা করেন। চট্টগ্রাম ফায়ার সার্ভিস জোন-৪ এর উপসহকারী পরিচালক শাহ ইমরান জানান, দুপুর ১২টা ৪৮ মিনিটে সংবাদ পেয়ে তারা অভিযানে যান।
দীর্ঘক্ষণ উদ্ধার চেষ্টার পর সুমাইয়াকে মাটির নিচ থেকে বের করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, অবিরাম ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ঘেঁষা অন্যান্য এলাকাগুলোতেও ধসের ঝুঁকি আরও বেড়েছে। নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে আহ্বান জানিয়েছে।
সম্পর্কিত খবর
মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘের সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
থাইল্যান্ড-জাপান-কোরিয়ায় নতুন শ্রমবাজারের সুখবর
রোহিঙ্গা প্রত্যাবাসন জটিল ও আন্তর্জাতিক ইস্যু: প্রধানমন্ত্রী তারেক রহমান
অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যা: চক্রের ৩ সদস্য গ্রেফতার
মিরপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক, শোনা যায় গুলির শব্দ
জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদা

আরও পড়ুন

টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধস, প্রাণ গেল শিশু সুমাইয়ার
চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ধসে মাটি চাপা পড়ে সুমাইয়া আক্তার (১২) নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৮ জুলাই) দুপুরে নগরের ৮ নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন মুক্তিযোদ্ধা পাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই শিশুর অভিভাবকরা বের হতে পারলেও তাকে উদ্ধার করতে পারেনি।
খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজে নেমে আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। স্থানীয় স্বেচ্ছাসেবকরাও তাদের সঙ্গে যোগ দেয়। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা ফায়ার সার্ভিসকে সহায়তা করেন। চট্টগ্রাম ফায়ার সার্ভিস জোন-৪ এর উপসহকারী পরিচালক শাহ ইমরান জানান, দুপুর ১২টা ৪৮ মিনিটে সংবাদ পেয়ে তারা অভিযানে যান।
দীর্ঘক্ষণ উদ্ধার চেষ্টার পর সুমাইয়াকে মাটির নিচ থেকে বের করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, অবিরাম ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ঘেঁষা অন্যান্য এলাকাগুলোতেও ধসের ঝুঁকি আরও বেড়েছে। নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে আহ্বান জানিয়েছে।
সম্পর্কিত খবর
মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘের সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
থাইল্যান্ড-জাপান-কোরিয়ায় নতুন শ্রমবাজারের সুখবর
রোহিঙ্গা প্রত্যাবাসন জটিল ও আন্তর্জাতিক ইস্যু: প্রধানমন্ত্রী তারেক…
অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যা: চক্রের ৩ সদস্য…
মিরপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক, শোনা যায় গুলির…