থাইল্যান্ড-জাপান-কোরিয়ায় নতুন শ্রমবাজারের সুখবর
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাব মোকাবেলায় শ্রমবাজারের বৈচিত্র্যময়করণে গুরুত্ব দিয়েছে সরকার। জাতীয় সংসদে বুধবার (৮ জুলাই) টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, মালয়েশিয়া শ্রমবাজার পুনরায় চালুর পাশাপাশি থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও জাপানে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ইউরোপের কয়েকটি দেশে ভিসা সেন্টার স্থাপনের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
প্রধানমন্ত্রী জানান, থাইল্যান্ডের সাথে জনশক্তি রপ্তানি চুক্তির চূড়ান্ত খসড়া ইতোমধ্যে ওই দেশের সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের শ্রমবাজারের চাহিদা যাচাই করে জনশক্তি রপ্তানি বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার প্রধান বলেন, তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সরকারের অগ্রাধিকার। নির্বাচনি ইশতেহার অনুযায়ী স্থানীয় পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’ স্থাপন করা হবে, যা অভ্যন্তরীণ শ্রমবাজার ব্যবস্থাপনা আরও কার্যকর করবে এবং সাধারণ মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।
সম্পর্কিত খবর
রাজনীতি নয়, ৫০৩ উপজেলার সুষম উন্নয়নই সরকারের লক্ষ্য: মঈন খান
পেনসিলভানিয়ার এরিতে বন্দুক হামলায় নিহত ৮, বন্দুকধারীরও মৃত্যু
বিদ্যুৎ খাতে বড় বিনিয়োগ: ৪১টি প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি…
সম্পর্ক পুনর্গঠনে বাংলাদেশের জনমত বুঝতে হবে ভারতকে: রাষ্ট্রদূত মুশফিক
জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগই মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, সতর্ক করল আইএসপিআর

থাইল্যান্ড-জাপান-কোরিয়ায় নতুন শ্রমবাজারের সুখবর
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাব মোকাবেলায় শ্রমবাজারের বৈচিত্র্যময়করণে গুরুত্ব দিয়েছে সরকার। জাতীয় সংসদে বুধবার (৮ জুলাই) টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, মালয়েশিয়া শ্রমবাজার পুনরায় চালুর পাশাপাশি থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও জাপানে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ইউরোপের কয়েকটি দেশে ভিসা সেন্টার স্থাপনের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
প্রধানমন্ত্রী জানান, থাইল্যান্ডের সাথে জনশক্তি রপ্তানি চুক্তির চূড়ান্ত খসড়া ইতোমধ্যে ওই দেশের সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের শ্রমবাজারের চাহিদা যাচাই করে জনশক্তি রপ্তানি বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার প্রধান বলেন, তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সরকারের অগ্রাধিকার। নির্বাচনি ইশতেহার অনুযায়ী স্থানীয় পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’ স্থাপন করা হবে, যা অভ্যন্তরীণ শ্রমবাজার ব্যবস্থাপনা আরও কার্যকর করবে এবং সাধারণ মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।
সম্পর্কিত খবর
রাজনীতি নয়, ৫০৩ উপজেলার সুষম উন্নয়নই সরকারের লক্ষ্য:…
পেনসিলভানিয়ার এরিতে বন্দুক হামলায় নিহত ৮, বন্দুকধারীরও মৃত্যু
বিদ্যুৎ খাতে বড় বিনিয়োগ: ৪১টি প্রকল্পে ১০ হাজার…
সম্পর্ক পুনর্গঠনে বাংলাদেশের জনমত বুঝতে হবে ভারতকে: রাষ্ট্রদূত…
জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগই মূল লক্ষ্য:…
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, সতর্ক করল…