অযৌক্তিক চাকরিচ্যুতি: ১৬২ সাবেক সৈনিক পাচ্ছেন প্রাপ্য সুযোগ-সুবিধা
বৈষম্যের শিকার হয়ে অযৌক্তিকভাবে চাকরিচ্যুত হওয়া সাবেক সেনাসদস্যদের জন্য সুখবর নিয়ে এসেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। পর্যালোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে প্রথম ধাপে ১৬২ জন সাবেক সৈনিককে ভূতাপেক্ষ পদোন্নতি এবং অবসরজনিত সুযোগ-সুবিধা প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে প্রায় ৩৫০টি আবেদন নিষ্পত্তি করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ১৬২ জনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে অবসরকালীন আর্থিক সুবিধা পেতে শুরু করেছেন। খুব দ্রুত বাকি সৈনিকদেরও এই তালিকাভুক্ত করে সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে, বর্তমানে প্রায় ৫০০টি আবেদন বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাইয়ের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিটি আবেদনের নথিপত্র, চাকরিচ্যুতির কারণ এবং অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে সমাধানের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে একদল সাবেক সৈনিক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলেও খবর পাওয়া গেছে।
সম্পর্কিত খবর
স্যাটেলাইট-ড্রোনে নজরদারি: ২৫ কোটি গাছ লাগানোর মহাপরিকল্পনা
বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ জিপ জব্দ, চালক পলাতক
জলজর রুধে ৫ ফুট উঁচু হচ্ছে চট্টগ্রাম-দোহাজারী রেললাইন
পানিতে ডুবে যাওয়া রেললাইন দেখতে হাঁটুপানিতে নামলেন প্রতিমন্ত্রী
চট্টগ্রাম দক্ষিণ সড়ক ঠিকাদার সমিতির নির্বাচনে সভাপতি হাশেম রাজু
সেফ সিটি প্রকল্প ও পুলিশ প্রশিক্ষণে পাকিস্তানের সহযোগিতা চায় বাংলাদেশ

আরও পড়ুন

অযৌক্তিক চাকরিচ্যুতি: ১৬২ সাবেক সৈনিক পাচ্ছেন প্রাপ্য সুযোগ-সুবিধা
বৈষম্যের শিকার হয়ে অযৌক্তিকভাবে চাকরিচ্যুত হওয়া সাবেক সেনাসদস্যদের জন্য সুখবর নিয়ে এসেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। পর্যালোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে প্রথম ধাপে ১৬২ জন সাবেক সৈনিককে ভূতাপেক্ষ পদোন্নতি এবং অবসরজনিত সুযোগ-সুবিধা প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে প্রায় ৩৫০টি আবেদন নিষ্পত্তি করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ১৬২ জনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে অবসরকালীন আর্থিক সুবিধা পেতে শুরু করেছেন। খুব দ্রুত বাকি সৈনিকদেরও এই তালিকাভুক্ত করে সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে, বর্তমানে প্রায় ৫০০টি আবেদন বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাইয়ের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিটি আবেদনের নথিপত্র, চাকরিচ্যুতির কারণ এবং অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে সমাধানের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে একদল সাবেক সৈনিক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলেও খবর পাওয়া গেছে।
সম্পর্কিত খবর
স্যাটেলাইট-ড্রোনে নজরদারি: ২৫ কোটি গাছ লাগানোর মহাপরিকল্পনা
বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ জিপ জব্দ, চালক পলাতক
জলজর রুধে ৫ ফুট উঁচু হচ্ছে চট্টগ্রাম-দোহাজারী রেললাইন
পানিতে ডুবে যাওয়া রেললাইন দেখতে হাঁটুপানিতে নামলেন প্রতিমন্ত্রী
চট্টগ্রাম দক্ষিণ সড়ক ঠিকাদার সমিতির নির্বাচনে সভাপতি হাশেম…
সেফ সিটি প্রকল্প ও পুলিশ প্রশিক্ষণে পাকিস্তানের সহযোগিতা…