সংসদে স্বাস্থ্যবিল নিয়ে উদ্বেগ, নোটিশ নিয়ে তোপ বিরোধীদলের

প্রাইম বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৬ ৯:৪৬ পিএম
সংসদে স্বাস্থ্যবিল নিয়ে উদ্বেগ, নোটিশ নিয়ে তোপ বিরোধীদলের

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে স্বাস্থ্যখাতে ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সংসদীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠকের নোটিশ যথাসময়ে না পাওয়ায় স্পিকারের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন দলীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তারা এসব কথা বলেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রস্তাবিত বিলের বিরোধিতা করে ডা. শফিকুর রহমান বলেন, এতে লাভের আশা করা হলে সাধারণ মানুষের চিকিৎসার খরচ অনিবার্যভাবে বেড়ে যাবে। সরকার বাজেটে জনগণের পকেট থেকে খরচ কমানোর কথা বললেও এই বিল তার বিপরীত ফল বয়ে আনবে। তিনি আরও সতর্ক করেন যে, এটি একটি অসুস্থ প্রতিযোগিতার সৃষ্টি করবে যার সুবিধা ভোগ করবে একটি নির্দিষ্ট মহল।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে আশ্বস্ত করে বলেন, বিলটি এখন মাত্র উত্থাপিত হয়েছে। বিবেচনার সময় তাকে বিস্তারিত আলোচনার সুযোগ দেওয়া হবে। অপরদিকে, মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, সকাল ১০টায় একটি গুরুত্বপূর্ণ কমিটির মিটিং থাকা সত্ত্বেও তাকে ৯টা ১৯ মিনিটে মেসেজ দিয়ে জানানো হয়। মিটিং শুরু হওয়ার পর ফোন করে জানানো হলে তিনি ক্ষোভে প্রশ্ন রাখেন, গুরুত্বপূর্ণ মিটিংয়ের নোটিশ কি মেসেজের মাধ্যমে দেওয়া হয়?

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...