বৃষ্টি-দুর্যোগে দ্রুত সেবায় ১০১ সদস্যের র্যাপিড রেসপন্স টিম
টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় নগরবাসীর জরুরি সেবা নিশ্চিত করতে ১০১ সদস্যের একটি বিশেষ র্যাপিড রেসপন্স টিম গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় গঠিত এই টিমটি যেকোনো দুর্যোগে তাৎক্ষণিকভাবে মাঠে নেমে কাজ করবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে নগর ভবনে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, চসিক ও রেড ক্রিসেন্টের যৌথ এই উদ্যোগের আওতায় একটি সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই টিমের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন এবং সদস্য সচিব হবেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ।
এর আগে মেয়র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, কাতালগঞ্জ, টাইগারপাস ও পাঁচলাইশের মতো জলাবদ্ধ এলাকাগুলো পরিদর্শন করেন এবং বাসিন্দাদের সাথে কথা বলেন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে তিনি সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানান। এছাড়া যেকোনো জরুরি সহযোগিতার জন্য ০১৮০৫-৭৮৩৩৮৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
বৃষ্টি ও পাহাড় ধসের ঝুঁকিতে চট্টগ্রামে ৩ হাজার পরিবার আশ্রয়কেন্দ্রে
ডিএমপির কোতোয়ালি থানার নতুন ওসি হলেন রবিউল ইসলাম
সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসর কর্মকর্তাদের চিহ্নিতে মাঠে তদন্ত সংস্থা
প্রগতি সরণিতে জমাট বাঁধা বৃষ্টির পানি, সৃষ্টি হয়েছে তীব্র যানজট
সংসদে হাসির রোল, মন্ত্রীর কাছে নৌপুলিশ চাইলেন এমপি
সমাবেশে বিদ্যুৎ বন্ধ ও বিস্ফোরণ: সংসদে প্রতিবাদ জানালেন এমপি আখতার

আরও পড়ুন

বৃষ্টি-দুর্যোগে দ্রুত সেবায় ১০১ সদস্যের র্যাপিড রেসপন্স টিম
টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় নগরবাসীর জরুরি সেবা নিশ্চিত করতে ১০১ সদস্যের একটি বিশেষ র্যাপিড রেসপন্স টিম গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় গঠিত এই টিমটি যেকোনো দুর্যোগে তাৎক্ষণিকভাবে মাঠে নেমে কাজ করবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে নগর ভবনে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, চসিক ও রেড ক্রিসেন্টের যৌথ এই উদ্যোগের আওতায় একটি সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই টিমের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন এবং সদস্য সচিব হবেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ।
এর আগে মেয়র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, কাতালগঞ্জ, টাইগারপাস ও পাঁচলাইশের মতো জলাবদ্ধ এলাকাগুলো পরিদর্শন করেন এবং বাসিন্দাদের সাথে কথা বলেন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে তিনি সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানান। এছাড়া যেকোনো জরুরি সহযোগিতার জন্য ০১৮০৫-৭৮৩৩৮৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
বৃষ্টি ও পাহাড় ধসের ঝুঁকিতে চট্টগ্রামে ৩ হাজার…
ডিএমপির কোতোয়ালি থানার নতুন ওসি হলেন রবিউল ইসলাম
সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসর কর্মকর্তাদের চিহ্নিতে মাঠে তদন্ত…
প্রগতি সরণিতে জমাট বাঁধা বৃষ্টির পানি, সৃষ্টি হয়েছে…
সংসদে হাসির রোল, মন্ত্রীর কাছে নৌপুলিশ চাইলেন এমপি
সমাবেশে বিদ্যুৎ বন্ধ ও বিস্ফোরণ: সংসদে প্রতিবাদ জানালেন…