ইতিহাসের সেরা সংসদ গড়ে তুলতে এমপিদের প্রতি চিফ হুইপের আহ্বান
ত্রয়োদশ জাতীয় সংসদকে দেশের ইতিহাসে সবচেয়ে সফল ও কার্যকর আইন প্রণয়ন সংস্থা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এই সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ ভবনে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বামু) আয়োজিত ‘বাজেট হেল্পডেস্ক ২০২৬’-এর সপ্তম ব্রিফিং সেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় ত্রয়োদশ সংসদের নির্বাচিত সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চিফ হুইপ সংসদীয় স্থায়ী কমিটিগুলোর ভূমিকা তুলে ধরে বলেন, সরকারি হিসাব, অনুমিত হিসাব ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটিগুলোর কার্যকর পরিচালনা আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
একটি কার্যকর সংসদ গঠনে সংসদ সদস্যদের কমিটির কাজে সম্পৃক্ত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ব্রিফিং সেশনে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে দেওয়াল ধসে প্রাণ গেল যুবকের, আহত ৪
মিরপুরে মেট্রোর সুবিধা গ্রাস করছে পানির সংকট, বাড়ছে মানুষের দুর্ভোগ
জোরপূর্বক শ্রম অভিযোগ: শুনানি নয়, সমাধানে আগ্রহী বাংলাদেশ
হেবা দলিলে উৎসে কর লাগবে না, স্পষ্টতা এনবিআরের
তিস্তা মহাপরিকল্পনায় ১১০ কিমি ড্রেজিং ও ১৭০ বর্গকিমি জমি পুনরুদ্ধারের…
দেশের ১২ অঞ্চলে ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে…

আরও পড়ুন

ইতিহাসের সেরা সংসদ গড়ে তুলতে এমপিদের প্রতি চিফ হুইপের আহ্বান
ত্রয়োদশ জাতীয় সংসদকে দেশের ইতিহাসে সবচেয়ে সফল ও কার্যকর আইন প্রণয়ন সংস্থা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এই সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ ভবনে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বামু) আয়োজিত ‘বাজেট হেল্পডেস্ক ২০২৬’-এর সপ্তম ব্রিফিং সেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় ত্রয়োদশ সংসদের নির্বাচিত সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চিফ হুইপ সংসদীয় স্থায়ী কমিটিগুলোর ভূমিকা তুলে ধরে বলেন, সরকারি হিসাব, অনুমিত হিসাব ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটিগুলোর কার্যকর পরিচালনা আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
একটি কার্যকর সংসদ গঠনে সংসদ সদস্যদের কমিটির কাজে সম্পৃক্ত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ব্রিফিং সেশনে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে দেওয়াল ধসে প্রাণ গেল যুবকের, আহত ৪
মিরপুরে মেট্রোর সুবিধা গ্রাস করছে পানির সংকট, বাড়ছে…
জোরপূর্বক শ্রম অভিযোগ: শুনানি নয়, সমাধানে আগ্রহী বাংলাদেশ
হেবা দলিলে উৎসে কর লাগবে না, স্পষ্টতা এনবিআরের
তিস্তা মহাপরিকল্পনায় ১১০ কিমি ড্রেজিং ও ১৭০ বর্গকিমি…
দেশের ১২ অঞ্চলে ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের…