মানিকগঞ্জে সেনা প্রশিক্ষণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৬ ৪:৫৭ পিএম
মানিকগঞ্জে সেনা প্রশিক্ষণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ

মানিকগঞ্জের সিংগাইরে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬ এর মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই) ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার আওতাধীন এই প্রশিক্ষণ মাঠে উপস্থিত হয়ে তিনি সেনাসদস্যদের পেশাদারত্ব ও সর্বোচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ এলাকায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া মেজর জেনারেল এস এম আসাদুল হক। এরপর প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রের অবস্থান, রণকৌশল ও সমরাস্ত্রের ব্যবহার সম্বলিত বাস্তবধর্মী মহড়া পর্যবেক্ষণ করেন এবং সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের সেনাবাহিনীর প্রতি গভীর আস্থা রয়েছে এবং এই আস্থা অর্জনের জন্য প্রতিনিয়ত কঠোর অনুশীলন ও উন্নত প্রশিক্ষণের প্রয়োজন। তিনি সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য ও উন্নতি কামনা করেন। এ সময় তাঁর সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...