রাজধানীর নিউমার্কেটে ২০০ স্থাপনা উচ্ছেদ, জরিমানা আদায় ৪০ হাজার টাকার

প্রাইম বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৬ ১:০৮ এএম
রাজধানীর নিউমার্কেটে ২০০ স্থাপনা উচ্ছেদ, জরিমানা আদায় ৪০ হাজার টাকার

রাজধানীর নিউমার্কেট ট্রাফিক জোনে সোমবার বিকেলে যৌথ অভিযান চালিয়ে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট প্রশাসন। নীলক্ষেত থেকে হাতিরপুল পর্যন্ত এই অভিযানে প্রায় দুইশত অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।

বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট, শাহবাগ ও নিউমার্কেট থানা পুলিশ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মীরা অংশ নেন। এ সময় সড়ক ও ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হয়। ট্রাফিক আইন ভঙ্গের দায়ে ২৫টি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৬০টি ভিডিও মামলা করা হয়েছে। এছাড়া রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং ও অননুমোদিত গ্যারেজ পরিচালনাকারীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনসাধারণের নিরাপদ চলাচল ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...