মিরপুরে ‘ভইরা-দে’ গ্যাংয়ের সক্রিয় সদস্য পারভেজ গ্রেফতার
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে আলোচিত কিশোর গ্যাং ‘ভইরা-দে’ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য মো. পারভেজকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-৪। গত রোববার (৫ জুলাই) ভোরে মিরপুর-১২ এর ৫ নং অ্যাভিনিউ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৪ এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ জানান, পল্লবী থানার একটি মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে পল্লবী এবং মিরপুর থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।
সম্প্রতি নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গ্রুপের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও প্রকাশ করে এলাকায় আতঙ্ক তৈরি করছিল। এর আগে গত ১৭ জুন একই গ্রুপের টান আকাশ ও ইমনসহ চার সদস্যকে গ্রেফতার করেছিল র্যাব। আইনি প্রক্রিয়া শেষে পারভেজকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেলেন মো. ইকবাল হোসেন
সমৃদ্ধ বাংলাদেশের প্রধান ভিত্তি গ্রাম, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
উন্নত পল্লিই সমৃদ্ধ দেশের মূল চালিকাশক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান
যৌতুকের জের ধরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
গ্রামকে শক্তিশালী করলেই সমৃদ্ধ দেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান
যৌতুকের দাবিতে স্ত্রীকে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, মারা গেলেন শিফা

আরও পড়ুন

মিরপুরে ‘ভইরা-দে’ গ্যাংয়ের সক্রিয় সদস্য পারভেজ গ্রেফতার
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে আলোচিত কিশোর গ্যাং ‘ভইরা-দে’ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য মো. পারভেজকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-৪। গত রোববার (৫ জুলাই) ভোরে মিরপুর-১২ এর ৫ নং অ্যাভিনিউ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৪ এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ জানান, পল্লবী থানার একটি মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে পল্লবী এবং মিরপুর থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।
সম্প্রতি নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গ্রুপের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও প্রকাশ করে এলাকায় আতঙ্ক তৈরি করছিল। এর আগে গত ১৭ জুন একই গ্রুপের টান আকাশ ও ইমনসহ চার সদস্যকে গ্রেফতার করেছিল র্যাব। আইনি প্রক্রিয়া শেষে পারভেজকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেলেন মো.…
সমৃদ্ধ বাংলাদেশের প্রধান ভিত্তি গ্রাম, বললেন প্রধানমন্ত্রী তারেক…
উন্নত পল্লিই সমৃদ্ধ দেশের মূল চালিকাশক্তি: প্রধানমন্ত্রী তারেক…
যৌতুকের জের ধরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামী…
গ্রামকে শক্তিশালী করলেই সমৃদ্ধ দেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান
যৌতুকের দাবিতে স্ত্রীকে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, মারা গেলেন…