পল্লবীতে কিশোরীকে ধর্ষণের পর সেপটিক ট্যাংকে ফেলার অভিযোগ, গ্রেফতার ১
রাজধানীর মিরপুরের পল্লবীতে এক কিশোরীকে (১৪) ধর্ষণ ও সেপটিক ট্যাংকে ফেলে দেওয়ার ঘটনায় মো. আনোয়ার হোসেন সাঈদ (৫০) নামে এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে ওই কিশোরীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত আনোয়ারকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, অভিযোগের ভিত্তিতে জানা যায়, আনোয়ার ওই কিশোরীকে জোর করে তুলে নিয়ে নির্যাতন ও ধর্ষণ করেন। পরে বিবস্ত্র ও অচেতন অবস্থায় তাকে বাসার পাশের সেপটিক ট্যাংকের ভেতর ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ভোরে এক প্রতিবেশী ওজু করতে এসে ট্যাংকের ভেতর তাকে পড়ে থাকতে দেখতে পান এবং চিৎকার করলে স্বজনরা এসে তাকে উদ্ধার করেন।
আহত কিশোরীকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলেও তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে, ঘটনা জানাজানি হলে এলাকাবাসী আনোয়ারকে ধরে ব্যাপক মারধর করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আনোয়ারকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেলেন মো. ইকবাল হোসেন
সমৃদ্ধ বাংলাদেশের প্রধান ভিত্তি গ্রাম, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
উন্নত পল্লিই সমৃদ্ধ দেশের মূল চালিকাশক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান
যৌতুকের জের ধরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
মিরপুরে ‘ভইরা-দে’ গ্যাংয়ের সক্রিয় সদস্য পারভেজ গ্রেফতার
গ্রামকে শক্তিশালী করলেই সমৃদ্ধ দেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন

পল্লবীতে কিশোরীকে ধর্ষণের পর সেপটিক ট্যাংকে ফেলার অভিযোগ, গ্রেফতার ১
রাজধানীর মিরপুরের পল্লবীতে এক কিশোরীকে (১৪) ধর্ষণ ও সেপটিক ট্যাংকে ফেলে দেওয়ার ঘটনায় মো. আনোয়ার হোসেন সাঈদ (৫০) নামে এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে ওই কিশোরীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত আনোয়ারকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, অভিযোগের ভিত্তিতে জানা যায়, আনোয়ার ওই কিশোরীকে জোর করে তুলে নিয়ে নির্যাতন ও ধর্ষণ করেন। পরে বিবস্ত্র ও অচেতন অবস্থায় তাকে বাসার পাশের সেপটিক ট্যাংকের ভেতর ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ভোরে এক প্রতিবেশী ওজু করতে এসে ট্যাংকের ভেতর তাকে পড়ে থাকতে দেখতে পান এবং চিৎকার করলে স্বজনরা এসে তাকে উদ্ধার করেন।
আহত কিশোরীকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলেও তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে, ঘটনা জানাজানি হলে এলাকাবাসী আনোয়ারকে ধরে ব্যাপক মারধর করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আনোয়ারকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেলেন মো.…
সমৃদ্ধ বাংলাদেশের প্রধান ভিত্তি গ্রাম, বললেন প্রধানমন্ত্রী তারেক…
উন্নত পল্লিই সমৃদ্ধ দেশের মূল চালিকাশক্তি: প্রধানমন্ত্রী তারেক…
যৌতুকের জের ধরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামী…