গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত
রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনায় মো. কবির আহমেদ (৪৫) নামে এক জামায়াত নেতা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।
মুন্সীগঞ্জের সদর উপজেলার বাংলাবাজার এলাকার বাসিন্দা কবির আহমেদ পেশায় একজন মোবাইল পার্টসের ব্যবসায়ী। তিনি গুলিস্তান শপিং মার্কেট ইউনিটের জামায়াতের সভাপতি ও দলের রোকন হিসেবে দায়িত্ব পালন করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংঘর্ষের একপর্যায়ে দুর্বৃত্তরা তার কোমরের পেছনে অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।
আহতাবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেলেন মো. ইকবাল হোসেন
সমৃদ্ধ বাংলাদেশের প্রধান ভিত্তি গ্রাম, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
উন্নত পল্লিই সমৃদ্ধ দেশের মূল চালিকাশক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান
যৌতুকের জের ধরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
মিরপুরে ‘ভইরা-দে’ গ্যাংয়ের সক্রিয় সদস্য পারভেজ গ্রেফতার
গ্রামকে শক্তিশালী করলেই সমৃদ্ধ দেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন

গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত
রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনায় মো. কবির আহমেদ (৪৫) নামে এক জামায়াত নেতা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।
মুন্সীগঞ্জের সদর উপজেলার বাংলাবাজার এলাকার বাসিন্দা কবির আহমেদ পেশায় একজন মোবাইল পার্টসের ব্যবসায়ী। তিনি গুলিস্তান শপিং মার্কেট ইউনিটের জামায়াতের সভাপতি ও দলের রোকন হিসেবে দায়িত্ব পালন করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংঘর্ষের একপর্যায়ে দুর্বৃত্তরা তার কোমরের পেছনে অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।
আহতাবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেলেন মো.…
সমৃদ্ধ বাংলাদেশের প্রধান ভিত্তি গ্রাম, বললেন প্রধানমন্ত্রী তারেক…
উন্নত পল্লিই সমৃদ্ধ দেশের মূল চালিকাশক্তি: প্রধানমন্ত্রী তারেক…
যৌতুকের জের ধরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামী…