বাঁশখালীতে ৩০ হাজার ইয়াবাসহ কুতুবদিয়ার যুবক আটক, স্কুটি জব্দ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটিও জব্দ করা হয়েছে।
শুক্রবার রাতে বাঁশখালী থানার সামনে দক্ষিণ জলদী এলাকায় অভিযান চালিয়ে মো. জিয়া (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকার পুতুইন্না পাড়ার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে তার স্কুটি তল্লাশি করলে সামনের অংশে থাকা একটি কাঁধের ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক হওয়া জিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং স্কুটিটি জব্দ করা হয়েছে।
সম্পর্কিত খবর
জুলাই হত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী
অসুস্থ শবনম মুশতারীর চিকিৎসায় সরকারের ৫ লাখ টাকা অনুদান
চকবাজারের আশিক টাওয়ারের অগ্নিকাণ্ড: দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির বিশেষ ক্লিনিং ডে, ১০ অঞ্চলে সচেতনতা
স্বাস্থ্য খাতে শুধু বাজেট বাড়ালেই হবে না: অর্থমন্ত্রী
হাটহাজারীতে ২৬ সড়ক প্রকল্পের উদ্বোধন, গ্রামীণ উন্নয়নে জোর সরকারের

আরও পড়ুন

বাঁশখালীতে ৩০ হাজার ইয়াবাসহ কুতুবদিয়ার যুবক আটক, স্কুটি জব্দ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটিও জব্দ করা হয়েছে।
শুক্রবার রাতে বাঁশখালী থানার সামনে দক্ষিণ জলদী এলাকায় অভিযান চালিয়ে মো. জিয়া (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকার পুতুইন্না পাড়ার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে তার স্কুটি তল্লাশি করলে সামনের অংশে থাকা একটি কাঁধের ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক হওয়া জিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং স্কুটিটি জব্দ করা হয়েছে।
সম্পর্কিত খবর
জুলাই হত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার…
অসুস্থ শবনম মুশতারীর চিকিৎসায় সরকারের ৫ লাখ টাকা…
চকবাজারের আশিক টাওয়ারের অগ্নিকাণ্ড: দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির বিশেষ ক্লিনিং ডে, ১০ অঞ্চলে…
স্বাস্থ্য খাতে শুধু বাজেট বাড়ালেই হবে না: অর্থমন্ত্রী
হাটহাজারীতে ২৬ সড়ক প্রকল্পের উদ্বোধন, গ্রামীণ উন্নয়নে জোর…