আগস্টের ৫ তারিখের মধ্যেই উন্মুক্ত হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

প্রাইম বার্তা অনলাইন
০৪ জুলাই ২০২৬ ৩:১৯ পিএম
আগস্টের ৫ তারিখের মধ্যেই উন্মুক্ত হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। তবে এর চূড়ান্ত তারিখ নির্ভর করছে প্রধানমন্ত্রীর সময়সূচির ওপর। সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানিয়েছেন, গণভবনে প্রতিষ্ঠিত এই জাদুঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং শিগগিরই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

গত শনিবার (৪ জুলাই) জাদুঘরটি পরিদর্শন করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা। প্রতিমন্ত্রী জানান, এখনও কিছু অসমাপ্ত কাজ থাকলেও আগামী ৫ আগস্টের আগেই এর উদ্বোধন নিশ্চিত করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সময় নির্ধারণের পরই চূড়ান্ত অনুষ্ঠানের দিন তারিখ জানানো হবে। উদ্বোধনের পর এটি সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশের উন্মুক্ত করে দেওয়া হবে।

গণভবনে স্থাপিত এই জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের বিভিন্ন সময়কালের তথ্য-উপাত্ত সংরক্ষণ করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এটি পরিদর্শন করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন। এর আগে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ২০২৫ সালের ৫ আগস্ট উদ্বোধনের ঘোষণা দিলেও নির্ধারিত সময়ে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...