ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির বিশেষ ক্লিনিং ডে, ১০ অঞ্চলে সচেতনতা
ডেঙ্গুর ঝুঁকি ঠেকাতে এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ১০টি অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালন করেছে। গত শনিবার (৪ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি’ প্রতিপাদ্য নিয়ে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
দিনব্যাপী এই কর্মসূচির আওতায় এলাকাবাসীর সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক র্যালি এবং লিফলেট বিতরণ করা হয়। শান্তিনগরে অঞ্চল-১ ও ২-এর যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। প্রধানমন্ত্রীর সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে আরও ফলপ্রসূ করতে প্রতি মাসের প্রথম শনিবার এই কার্যক্রম পালন করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, স্বচ্ছ ও ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা শুধুমাত্র সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নী, এর জন্য নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যাবশ্যক। তিনি সবাইকে নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানান। তিনি আরও যোগ করেন, নির্ধারিত স্থানে বর্জ্য ফেললে ড্রেনেজ ব্যবস্থা সচল থাকে এবং জলাবদ্ধতার মতো সমস্যা লাঘব হবে।
সম্পর্কিত খবর
বাঁশখালীতে ৩০ হাজার ইয়াবাসহ কুতুবদিয়ার যুবক আটক, স্কুটি জব্দ
চকবাজারের আশিক টাওয়ারের অগ্নিকাণ্ড: দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
স্বাস্থ্য খাতে শুধু বাজেট বাড়ালেই হবে না: অর্থমন্ত্রী
হাটহাজারীতে ২৬ সড়ক প্রকল্পের উদ্বোধন, গ্রামীণ উন্নয়নে জোর সরকারের
শহীদদের স্মরণে জাতীয় সম্মেলন, বিচার ও স্মৃতি সংরক্ষণের দাবি
আগস্টের ৫ তারিখের মধ্যেই উন্মুক্ত হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির বিশেষ ক্লিনিং ডে, ১০ অঞ্চলে সচেতনতা
ডেঙ্গুর ঝুঁকি ঠেকাতে এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ১০টি অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালন করেছে। গত শনিবার (৪ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি’ প্রতিপাদ্য নিয়ে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
দিনব্যাপী এই কর্মসূচির আওতায় এলাকাবাসীর সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক র্যালি এবং লিফলেট বিতরণ করা হয়। শান্তিনগরে অঞ্চল-১ ও ২-এর যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। প্রধানমন্ত্রীর সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে আরও ফলপ্রসূ করতে প্রতি মাসের প্রথম শনিবার এই কার্যক্রম পালন করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, স্বচ্ছ ও ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা শুধুমাত্র সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নী, এর জন্য নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যাবশ্যক। তিনি সবাইকে নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানান। তিনি আরও যোগ করেন, নির্ধারিত স্থানে বর্জ্য ফেললে ড্রেনেজ ব্যবস্থা সচল থাকে এবং জলাবদ্ধতার মতো সমস্যা লাঘব হবে।
সম্পর্কিত খবর
বাঁশখালীতে ৩০ হাজার ইয়াবাসহ কুতুবদিয়ার যুবক আটক, স্কুটি…
চকবাজারের আশিক টাওয়ারের অগ্নিকাণ্ড: দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
স্বাস্থ্য খাতে শুধু বাজেট বাড়ালেই হবে না: অর্থমন্ত্রী
হাটহাজারীতে ২৬ সড়ক প্রকল্পের উদ্বোধন, গ্রামীণ উন্নয়নে জোর…
শহীদদের স্মরণে জাতীয় সম্মেলন, বিচার ও স্মৃতি সংরক্ষণের…
আগস্টের ৫ তারিখের মধ্যেই উন্মুক্ত হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি…