অসুস্থ শবনম মুশতারীর চিকিৎসায় সরকারের ৫ লাখ টাকা অনুদান
বার্ধক্যজনিত স্মৃতিভ্রমে আক্রান্ত একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারীর চিকিৎসার দায়িত্ব নিলেন সরকার। তার চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছে শিল্পী কল্যাণ ট্রাস্ট। শনিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তার ধানমন্ডির বাসভবনে গিয়ে এই অনুদানের চেক তুলে দেন।
অসুস্থ শিল্পীর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নিতে তার বাসায় যান মন্ত্রণালয়ের দুই প্রতিনিধি। তারা দীর্ঘক্ষণ তার পাশে বসে থেকে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সান্ত্বনা জানান। এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের ডেপুটি জেনারেল ম্যানেজার সায়েলা খানম উপস্থিত ছিলেন।
প্রখ্যাত এই শিল্পী দীর্ঘদিন ধরে জটিল ডিমেনশিয়া রোগে ভুগছেন। নজরুলসংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৭ সালে তিনি একুশে পদক এবং ২০১৫ সালে জাতীয় নজরুল পুরস্কার লাভ করেন। তিনি কবি তালিম হোসেন ও সাহিত্যিক বেগম মাফরুহা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রীর মিতব্যয়ী জীবনযাপনের দৃষ্টান্ত তুলে ধরলেন চিফ হুইপ
জাতীয় ডেঙ্গু দিবস আজ: ডিএনসিসি এলাকায় বাড়ি বাড়ি অভিযানে ১৫০০…
বাবা গুম, মা নেই: এসএসসি পরীক্ষার্থী রিফাদের জন্য বই পাঠালেন…
আগামী ৫-৭ দিনে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: তারেক রহমান
রাজধানীর ছয় থানায় ডিএমপির বিশেষ অভিযান, অপরাধের অভিযোগে ৯১ গ্রেফতার
পল্লবীতে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার দুই, উদ্ধার তরবারি-পিস্তল

অসুস্থ শবনম মুশতারীর চিকিৎসায় সরকারের ৫ লাখ টাকা অনুদান
বার্ধক্যজনিত স্মৃতিভ্রমে আক্রান্ত একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারীর চিকিৎসার দায়িত্ব নিলেন সরকার। তার চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছে শিল্পী কল্যাণ ট্রাস্ট। শনিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তার ধানমন্ডির বাসভবনে গিয়ে এই অনুদানের চেক তুলে দেন।
অসুস্থ শিল্পীর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নিতে তার বাসায় যান মন্ত্রণালয়ের দুই প্রতিনিধি। তারা দীর্ঘক্ষণ তার পাশে বসে থেকে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সান্ত্বনা জানান। এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের ডেপুটি জেনারেল ম্যানেজার সায়েলা খানম উপস্থিত ছিলেন।
প্রখ্যাত এই শিল্পী দীর্ঘদিন ধরে জটিল ডিমেনশিয়া রোগে ভুগছেন। নজরুলসংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৭ সালে তিনি একুশে পদক এবং ২০১৫ সালে জাতীয় নজরুল পুরস্কার লাভ করেন। তিনি কবি তালিম হোসেন ও সাহিত্যিক বেগম মাফরুহা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রীর মিতব্যয়ী জীবনযাপনের দৃষ্টান্ত তুলে ধরলেন চিফ হুইপ
জাতীয় ডেঙ্গু দিবস আজ: ডিএনসিসি এলাকায় বাড়ি বাড়ি…
বাবা গুম, মা নেই: এসএসসি পরীক্ষার্থী রিফাদের জন্য…
আগামী ৫-৭ দিনে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: তারেক…
রাজধানীর ছয় থানায় ডিএমপির বিশেষ অভিযান, অপরাধের অভিযোগে…