হাটহাজারীতে ২৬ সড়ক প্রকল্পের উদ্বোধন, গ্রামীণ উন্নয়নে জোর সরকারের

প্রাইম বার্তা অনলাইন
০৪ জুলাই ২০২৬ ৩:৪৫ পিএম
হাটহাজারীতে ২৬ সড়ক প্রকল্পের উদ্বোধন, গ্রামীণ উন্নয়নে জোর সরকারের

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করতে গিয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেছেন, গ্রামের মানুষের কথা চিন্তা করেই বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সবার আগে গুরুত্ব দিচ্ছে। গতশনিবার (৪ জুলাই) ফতেপুর ইউনিয়নের বাচা মিয়া তালুকদারবাড়ি সড়কের উন্নয়ন কাজের সূচনা করেন তিনি।

এসময় তিনি উল্লেখ করেন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নতির পাশাপাশি মানুষের দৈনন্দিন যাতায়াত নিরাপদ ও সহজ করতে সুষ্ঠু সড়ক ব্যবস্থার কোনো বিকল্প নেই। হাটহাজারী উপজেলা জুড়ে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ৭৫ থেকে ৮০ লাখ টাকার বিনিয়োগে ২৬টি সড়ক প্রকল্পের কাজ এখন শুরু হয়েছে।

ফতেপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুছা ছিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এমপি সাকিলা ফারজানা আশ্বাস দেন, সরকারের চলমান উন্নয়ন ধারার অংশ হিসেবে উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে আরও নতুন প্রকল্প বাস্তবায়িত হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...