রাজধানীতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়ছে তাপমাত্রা

প্রাইম বার্তা অনলাইন
০৩ জুলাই ২০২৬ ৮:৫৪ এএম
রাজধানীতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়ছে তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, হালকা বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যখন আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

আবহাওয়াবিদরা জানান, আকাশের এই অবস্থার পাশাপাশি সূর্যের দেখা মিলতেও দেরি হতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...