মৎস্য করপোরেশন ও বিবিএসে নতুন দুই প্রধান, প্রজ্ঞাপন জারি
দুই গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনে চেয়ারম্যান এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) মহাপরিচালক হিসেবে নাম অনুমোদন করা হয়।
অতিরিক্ত সচিব মো. মীর হোসেনকে প্রেষণে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মরত ছিলেন। নতুন দায়িত্বে তার চাকরি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শামীমুল হক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন। এই পদে যোগদানের জন্য তাকে প্রেষণে নিয়োগ দেওয়া হলেও তার চাকরি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় পরিসংখ্যান ব্যুরো মৎস্য উন্নয়ন করপোরেশন মো. মীর হোসেন মো. শামীমুল হক সরকারি নিয়োগ
সম্পর্কিত খবর
নিরাপত্তায় নতুন অধ্যায়: এইচএসসি পরীক্ষায় বডি ক্যামেরা ব্যবহার পুলিশের
পর্যটন করপোরেশনের দায়িত্ব পেলেন নতুন চেয়ারম্যান সামীমুজ্জামান
নজরুল বর্ষ উদ্বোধন: ত্রিশাল হতে পারে ‘নজরুল সিটি’
সবুজের ডিজিটাল হিফাজত, তৈরি হচ্ছে গাছ নজরদারির অ্যাপ
ভ্রাম্যমান আদালতে রাজধানীতে ৮ মাদক কারবারির কারাদণ্ড
বৃষ্টির মধ্যেই শুরু এইচএসসি, বাইরে ভিজছেন স্বজনরা

আরও পড়ুন

মৎস্য করপোরেশন ও বিবিএসে নতুন দুই প্রধান, প্রজ্ঞাপন জারি
দুই গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনে চেয়ারম্যান এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) মহাপরিচালক হিসেবে নাম অনুমোদন করা হয়।
অতিরিক্ত সচিব মো. মীর হোসেনকে প্রেষণে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মরত ছিলেন। নতুন দায়িত্বে তার চাকরি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শামীমুল হক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন। এই পদে যোগদানের জন্য তাকে প্রেষণে নিয়োগ দেওয়া হলেও তার চাকরি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
সম্পর্কিত খবর
নিরাপত্তায় নতুন অধ্যায়: এইচএসসি পরীক্ষায় বডি ক্যামেরা ব্যবহার…