খামেনির জানাজায় যোগ দিতে ইরানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার

প্রাইম বার্তা অনলাইন
০২ জুলাই ২০২৬ ১০:৩৭ এএম
খামেনির জানাজায় যোগ দিতে ইরানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যে অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তেহরানের উদ্দেশে রওনা দেন। জানাজা শেষে আগামী ৪ জুলাই তিনি দেশে ফিরে আসবেন।

প্রয়াত খামেনি দীর্ঘদিন ইরানের রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করেছেন। ১৯৩৯ সালের ১৯ এপ্রিল মাশহাদে জন্ম নেওয়া এই নেতা ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই তিনি দেশটির রাষ্ট্র ব্যবস্থায় অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন।

কর্মজীবনে তিনি প্রতিরক্ষামন্ত্রী, ইরানের প্রেসিডেন্ট এবং ইসলামি বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেছেন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত করে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...