
২০২৭ সালের হজ: প্রাক-নিবন্ধনে বাধ্যতামূলক কাগজপত্র ও তথ্য
আগামী ২০২৭ সালে সৌদি আরবে পবিত্র হজ পালনের আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে হজযাত্রীদের জমা দিতে হবে এমন প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের তালিকা তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রাক-নিবন্ধনের সময় আবেদনকারীকে জাতীয় পরিচয়পত্র বা বাংলাদেশি পাসপোর্ট বা জন্ম সনদ, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং একটি সক্রিয় ব্যাংক হিসাবের নম্বর প্রদান করতে হবে। আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্যই ব্যাংক হিসাবের তথ্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে। একই পরিবারের একাধিক সদস্যের ক্ষেত্রে একটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা পূর্বে প্রাক-নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দেননি, তাদের নিবন্ধন চূড়ান্ত করার পূর্বে এই তথ্য আপডেট করতে হবে। সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন

২০২৭ সালের হজ: প্রাক-নিবন্ধনে বাধ্যতামূলক কাগজপত্র ও তথ্য
আগামী ২০২৭ সালে সৌদি আরবে পবিত্র হজ পালনের আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে হজযাত্রীদের জমা দিতে হবে এমন প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের তালিকা তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রাক-নিবন্ধনের সময় আবেদনকারীকে জাতীয় পরিচয়পত্র বা বাংলাদেশি পাসপোর্ট বা জন্ম সনদ, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং একটি সক্রিয় ব্যাংক হিসাবের নম্বর প্রদান করতে হবে। আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্যই ব্যাংক হিসাবের তথ্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে। একই পরিবারের একাধিক সদস্যের ক্ষেত্রে একটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা পূর্বে প্রাক-নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দেননি, তাদের নিবন্ধন চূড়ান্ত করার পূর্বে এই তথ্য আপডেট করতে হবে। সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…