সেপটিক ট্যাংকের গ্যাসে বিস্ফোরণ, রাজধানীতে দগ্ধ ৩ যুবক
রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি বসতবাড়ির সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে তিন যুবক গুরুতর আহত হয়েছেন। গত রাতে এই দুর্ঘটনার শিকার ওই তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিটের ওই বাড়ির নিচতলায় হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। এতে ওই ভবনে অবস্থানকারী মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১) মারাত্মকভাবে দগ্ধ হন। তাদের সবাই পান্থপথ এলাকায় একটি আসবাবপত্রের দোকানের কর্মী বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, অগ্নিদগ্ধদের মধ্যে রানার শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে, তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। অন্যদিকে জুয়েলের ৩০ শতাংশ এবং পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত ১২
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানের…
ফুটপাতে অবৈধ ড্রাম রাখায় প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা

আরও পড়ুন

সেপটিক ট্যাংকের গ্যাসে বিস্ফোরণ, রাজধানীতে দগ্ধ ৩ যুবক
রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি বসতবাড়ির সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে তিন যুবক গুরুতর আহত হয়েছেন। গত রাতে এই দুর্ঘটনার শিকার ওই তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিটের ওই বাড়ির নিচতলায় হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। এতে ওই ভবনে অবস্থানকারী মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১) মারাত্মকভাবে দগ্ধ হন। তাদের সবাই পান্থপথ এলাকায় একটি আসবাবপত্রের দোকানের কর্মী বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, অগ্নিদগ্ধদের মধ্যে রানার শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে, তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। অন্যদিকে জুয়েলের ৩০ শতাংশ এবং পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত…
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে…
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায়…
ফুটপাতে অবৈধ ড্রাম রাখায় প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার…